এক্সপ্লোর

অস্ট্রেলিয়া সফরের পর আজহার আলির অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা, জানালেন পিসিবি চেয়ারম্যান

করাচি: পাকিস্তানের একদিনের দলের অধিনায়কের পদ থেকে আজহার আলিকে সরিয়ে দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সফরে দলের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এমনই ভাবছে পিসিবি। অস্ট্রেলিয়া থেকে দল দেশে ফেরার পরেই আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান। তাঁর বক্তব্য, ‘সিরিজের মাঝে আজহারের অধিনায়কত্বের বিষয়ে আলোচনা করতে চাই না। দল দেশে ফেরার জন্য অপেক্ষা করাই ভাল।’ এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্টের পর একদিনের সিরিজেও হেরে গিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ৩-১ এগিয়ে অস্ট্রেলিয়া। আগামীকাল পঞ্চম তথা শেষ ম্যাচ। তার আগেই অধিনায়কত্ব নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন আজহার। পাকিস্তানের বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটারই আজহারের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন। শাহরিয়র বুঝিয়ে দিয়েছেন, পিসিবি-ও আজহারের অধিনায়কত্বে অখুশি। তিনি বলেছেন, ‘টেস্ট সিরিজে হারের পর আমরা আশা করেছিলাম, দল একদিনের সিরিজে ঘুরে দাঁড়াবে। কিন্তু ক্রিকেটাররা হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। ফিল্ডিং প্রত্যাশিত মানের হয়নি। চতুর্থ একদিনের ম্যাচে আমরা একাধিক ক্যাচ ফেলেছি। এরকম খেললে দল কীভাবে জিতবে?’ পাকিস্তানের একদিনের দলের পাশাপাশি টেস্ট দলেরও অধিনায়কত্ব বদলের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘গত ৬ বছর ধরে সফলভাবে টেস্ট দলের অধিনায়কত্ব করা মিসবা উল হককে উপযুক্ত বিদায়ী সংবর্ধনা দেব আমরা। তবে অবসরের বিষয়টা আমরা ওর উপরেই ছেড়ে দিয়েছি। এখনই আমরা ওর বিদায়ী ম্যাচের কথা ভাবছি না। তবে ভবিষ্যতে অবশ্যই জাঁকজমকের সঙ্গে বিদায় জানাব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget