এক্সপ্লোর

Babar Azam Record: অধিনায়ক হিসাবে নতুন কীর্তি, সঙ্গার রেকর্ডও ভেঙে দিলেন বাবর

Pak vs Aus: করাচিতে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ ইনিংসে বাবরের ১৯৬ রানই অধিনায়ক হিসাবে টেস্টের চতুর্থ ইনিংসের সর্বোচ্চ স্কোর।

করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলার পাশাপাশি একটি অনন্য রেকর্ডও গড়ে ফেললেন বাবর আজম (Babar Azam)।

করাচিতে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ ইনিংসে বাবরের ১৯৬ রানই অধিনায়ক হিসাবে টেস্টের চতুর্থ ইনিংসের সর্বোচ্চ স্কোর। তিনি ভেঙে দিলেন মাইক আর্থারটনের ২৭ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ইংরেজ অধিনায়ক আর্থারটন। সেটাই ছিল এতদিন টেস্টের চতুর্থ ইনিংসে কোনও অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর।

করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত কামড়ে মাটি আঁকড়ে লড়াই করে গেলেন বাবর আজম। ৪২৫ বলে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেললেন। যার জেরে হারের হাত থেকে বাঁচল পাকিস্তান। চতুর্থ ইনিংসে ১৯০-এর ঘরে রান রান করে নয়া নজিরও গড়লেন তিনি। ভেঙে দিলেন কুমার সঙ্গকারার রেকর্ডও।

২০০৭ সালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সঙ্গকারা ১৯২ রান করেছিলেন। আর সেই ঘটনার ১৫ বছর পর ফের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৬ করলেন বাবর। মাত্র চার রানের জন্য অধরা থাকল ডাবল সেঞ্চুরি। তবে চতুর্থ ইনিংসে সঙ্গাকে টপকে গেলেন বাবর।

বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম চর্চিত বিষয়, বিশ্বের সেরা ব্যাটার কে? বিরাট কোহলি (Virat Kohli), নাকি বাবর আজম (Babar Azam)? নাকি স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটদের মধ্যে কেউ?

বেশিরভাগই কোহলিকে বিশ্বের সেরা হিসাবে মেনে নেন। তবে বাবর আজমের সমর্থকও নেহাত কম নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলার পর নতুন করে সেই আলোচনা জমিয়ে দিলেন বাবর। মাইকেন ভনের (Michael Vaughan) মতো প্রাক্তন ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন, বাবরই এখন বিশ্বের সেরা।

যে ইনিংস দেখে মাইকেল ভন ট্যুইট করেছেন, 'প্রশ্নাতীতভাবে বাবর আজম এখন বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার। সব ফর্ম্যাটেই অসাধারণ।'

কোহলি না বাবর, কে সেরা, প্রাক্তন ইংরেজ অধিনায়ক ফের সেই জল্পনা উস্কে দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget