এক্সপ্লোর

পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা, বাংলাদেশের ছয় জনকে চুক্তি থেকে বাদ বোর্ডের , বাড়ানো হল না ক্রিকেটারদের পারিশ্রমিকও

ঢাকা: পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। এই কারণেই বাংলাদেশ দলের ছয় ক্রিকেটারকে চুক্তি থেকে বাতিল করল সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ছয়জনকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এছাড়াও রয়েছেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রব্বি। জাতীয় নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, এভাবে ক্রিকেটারদের পরিস্থিতি অনুযায়ী তৈরি হওয়ার বার্তা বোর্ড দিয়েছে। গত বুধবার বিসিবি চুক্তিতে ১০ ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে। বাকি তিনজন পরে অন্তর্ভূক্ত হবেন। বাশার জানিয়েছেন, চুক্তির ক্ষেত্রে আমরা সেই সব খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়েছি, যাঁরা গত এক বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। কিছু খেলোয়াড় দলে নিয়মিত জায়গাও হারিয়েছেন। তাঁদের একটা বার্তা দেওয়ার প্রয়োজন। চুক্তি থেকে বাদ মানে তাঁদের পক্ষে দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। ভবিষ্যতে সবাই সমান সুযোগই পাবেন। যাঁরা বোর্ডের চুক্তিতে রয়েছেন, তাঁরা হলেন-মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান । বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, চুক্তিতে থাকা খেলোয়াড়দের এ বছর পারিশ্রমিক বাড়ানো হবে না। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সাকিব, মুশফিকর ও মুর্তাজা মাসে ৪,২০,০০০ টাকা পান। ২০১৭-তে বাংলাদেশ নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ড্র রাখতে পেরেছে। একদিনের ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু  ১৪ ম্যাচের চারটি ছাড়া বাকি সবকটিতে হারের মুখ দেখতে হয়েছে। সাতটি টি ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে তারা।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget