এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন শাকিব

ঢাকা: চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ২২ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার জন্য আজ ১৩ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকরা। সেই দলে আছেন শাকিব। এ বছরের সেপ্টেম্বরের শেষদিকে আঙুলে অস্ত্রোপচার হয় শাকিবের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া সিরিজে খেলতে পারেননি তিনি। মনে করা হচ্ছিল, তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু তার আগেই মাঠে ফিরছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ‘শাকিবের সুস্থ হয়ে উঠতে যতটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম সময়েই তিনি ফিট হয়ে গিয়েছেন। ফিজিও জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন শাকিব। তাঁর আঙুলে এখন আর যন্ত্রণা নেই। প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন। তিনি অনেকদিন খেলার মধ্যে নেই। তবে আমাদের মনে হচ্ছে, সিনিয়র হিসেবে তিনি মানিয়ে নেবেন।’ শাকিব দলে ফেরায় বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম। এছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, নাজমুল হোসেন, সইফুল ইসলাম ও আবু জায়েদ। দলে ফিরেছেন সৌম্য সরকার। এখনও পর্যন্ত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নায়িম হাসানও দলে আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?
Abhishek Banerjee | সেবার আড়ালে 'জালিয়াতির' আশ্রয়? ভুল চিকিৎসা, খুদে শিশুর হাত বাদ! ভয়াবহ অভিযোগ
TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget