এক্সপ্লোর

ফ্রিজ করা হল বিসিসিআই-এর অ্যাকাউন্ট, প্রশ্ন ইন্দোর টেস্টের ভবিষ্যৎ নিয়ে

মুম্বই: টিম ইন্ডিয়া বিশ্বের সেরা টেস্ট দলের তকমা পেতে না পেতেই বিসিসিআই-এর জন্য দুঃসংবাদ। নাও হতে পারে ইন্দোরে ৮ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি লোধা কমিটি বোর্ডকে চিঠি লিখে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে তাদের বার্ষিক ভর্তুকি বণ্টন ও অন্যান্য অর্থপ্রদান সম্পর্কে বিশদে জানতে চেয়েছে। ইমেলটি পাঠানো হয়েছে যে দুটি ব্যাঙ্কে বিসিসিআই-এর অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও ইয়েস ব্যাঙ্কেও। দুটি ব্যাঙ্কই এরপর বোর্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে খবর। আচমকা এই ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফরের জন্য দেওয়ার মত অর্থও ভারতীয় বোর্ডের কাছে নেই। স্বাভাবিকভাবেই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এই চিঠি পাঠানোর আগে বিসিসিআই ওয়ার্কিং কমিটির কাজকর্ম সম্পর্কে জানতে লোধা কমিটি বোর্ডের কারও সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ। ফলে বোর্ড কর্তাদের বক্তব্য, তৃতীয় টেস্ট যখন হচ্ছেই না, তখন নিউজিল্যান্ডকে সম্মানজনকভাবে বিদায় জানানো হোক, যাতে ক্রিকেট বিশ্বের সামনে বোর্ডের মুখরক্ষা হয়। লোধা কমিটি পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ৬ তারিখের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাবে। বোর্ডের অভিযোগ, লোধা প্যানেল শুধু নিজেরা যেটা ভাল মনে করছে, তাই করে চলেছে। অথচ দেশজুড়ে ক্রিকেট পরিকাঠামোর উন্নতি করতেই বিসিসিআই তাদের নিজেদের টাকা বণ্টন করেছে। সোমবার লোধা কমিটি বোর্ড সচিব, কোষাধ্যক্ষ ও সিইও-কে ইমেল করে বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির মধ্যে বড় অঙ্কের অর্থ বণ্টন করে চলেছে বিসিসিআই। ৩০ সেপ্টেম্বর বোর্ডের এমার্জেন্সি ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কমিটির তো বটেই, সুপ্রিম কোর্টেরও নির্দেশ লঙ্ঘন করেছে তারা। কারণ, সবরকম আর্থিক লেনদেন বন্ধ রাখার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, নির্দেশ কোনওভাবে অগ্রাহ্য করা হলে তা সুপ্রিম কোর্টের গোচরে আনা হবে। বোর্ড মেনে নিয়েছে, ক্রিকেট পরিকাঠামোর উন্নতির জন্য সদস্য সংস্থাগুলির অনুরোধে সংস্থাগুলির বার্ষিক ভর্তুকি ৬০ কোটি থেকে বাড়িয়ে ৭০ কোটি করেছে তারা। ২৭টি সদস্য সংস্থাই যদি এই অতিরিক্ত ভর্তুকি নেয়, তবে বোর্ডের খরচ হবে ১৮৯০ কোটি টাকা। এখন কমিটির ইমেল পেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কদুটি বোর্ডের যাবতীয় অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় অনুরাগ ঠাকুররা ভালরকম গাড্ডায় পড়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে গোটা হোম সেশনের ভবিষ্যৎ নিয়ে।

সেরা শিরোনাম

IND vs SL: ২ উইকেট নিলেন প্রসিদ্ধ, তাও পসিন্দুর অর্ধশতরানে লাঞ্চপূর্বে দ্রুত গতিতে শতাধিক রান করল শ্রীলঙ্কা
IND vs SL: ২ উইকেট নিলেন প্রসিদ্ধ, তাও পসিন্দুর অর্ধশতরানে লাঞ্চপূর্বে দ্রুত গতিতে শতাধিক রান করল শ্রীলঙ্কা
IND vs SL Live: শর্ট লেংথের বলেই এল দিনের প্রথম সাফল্য, ভারতকে উইকেট এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ
শর্ট লেংথের বলেই এল দিনের প্রথম সাফল্য, ভারতকে উইকেট এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ
IND vs SL: সোমবার নষ্ট হয় বহু ওভার, বৃষ্টিতে মঙ্গলবারও কি ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের খেলা ব্যাহত হবে?
সোমবার নষ্ট হয় বহু ওভার, বৃষ্টিতে মঙ্গলবারও কি ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের খেলা ব্যাহত হবে?
IND vs SL: কলম্বোতে তৃতীয় দিনেও ভারতের হয়ে কিপিং করবে জুরেল? কেমন আছেন পন্থ? আপডেট দিলেন ধ্রুব
কলম্বোতে তৃতীয় দিনেও ভারতের হয়ে কিপিং করবে জুরেল? কেমন আছেন পন্থ? আপডেট দিলেন ধ্রুব

ভিডিও

Durgapur - TMC News | দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ
SSKM Hospital News | SSKM-এর ট্রমা কেয়ারের সামনে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার | ABP ANANDA LIVE
Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি | ABP ANANDA LIVE
Mamata Banerjee on Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
Jadavpur University News | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget