এক্সপ্লোর

BCCI Junior Selection Committee: বোর্ডের নতুন জুনিয়র নির্বাচক কমিটিতে বাংলার রণদেব

রণদেব ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১৭টি উইকেট নিয়েছেন। ৮২টি লিস্ট এ ম্যাচে ১২৬টি উইকেট রয়েছে তাঁর। পাশাপাশি খেলেছেন ১১টি টি-টোয়েন্টি ম্যাচ। নিয়েছেন ১১টি উইকেট। সব মিলিয়ে ৪৫৪টি উইকেট নিয়েছেন।

কলকাতা: জুনিয়র ক্রিকেটের জন্য নতুন নির্বাচক কমিটি বেছে নিল বোর্ড (BCCI)। যে কমিটিতে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসাবে থাকছেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসু (Ranadeb Bose)।

ভারতীয় ক্রিকেট বোর্ড শুক্রবার নতুন জুনিয়র নির্বাচক কমিটির সদস্যদের নাম ঘোষণা করে। পাঁচজন নির্বাচকের তালিকায় নাম রয়েছে রণদেবের। তিনি নির্বাচকমণ্ডলীতে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে যোগ দিলেন।

নতুন জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক এস শ্রীধরনকে। তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ রঞ্জি ট্রফি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন রয়েছে শ্রীধরনের। ঘরোয়া ক্রিকেটে ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে ১৩৯টি প্রথম শ্রেণি ও ১১৬টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ১২ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন শ্রীধরন।

বাংলার মিডিয়াম পেসার রণদেব ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১৭টি উইকেট নিয়েছেন। ৮২টি লিস্ট এ ম্যাচে ১২৬টি উইকেট রয়েছে রণদেবের সাফল্যের ঝুলিতে। পাশাপাশি খেলেছেন ১১টি টি-টোয়েন্টি ম্যাচ। নিয়েছেন ১১টি উইকেট। সব মিলিয়ে ৪৫৪টি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের শিবিরে ডাক পাওয়া ছাড়াও ভারতীয় এ দলের হয়ে মাঠে নেমেছেন রণদেব। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলও খেলেছেন তিনি।জায়গা পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডেও। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং শুরু করেন রণদেব। বাংলার বোলিং কোচ হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন।

বৃহস্পতিবার থেকে ভারতীয় ক্রিকেটের চর্চার কেন্দ্রে বিরাট কোহলির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা। টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে বৃহস্পতিবার অনেককে স্তম্ভিত করে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু তার চেয়েও বড় মাপের কোনও চমক কি অপেক্ষা করে রয়েছে স্বয়ং কোহলির জন্য? ভারতীয় ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে যে, শীঘ্রই না ওয়ান ডে দলের নেতৃত্বও ছাড়তে হয় কোহলিকে। ওপর ওপর দেখানো হতে পারে কোহলি নিজেই সরে যাচ্ছেন। কিন্তু ভেতরের ছবিটা অন্যরকম দাঁড়াতে পারে। হয়তো কোহলির ওপর চাপ তৈরি করা হতে পারে। টি-টোয়েন্টি দল নিয়েও যে পরিস্থিতির মুখোমুখি কোহলিকে হতে হয়েছিল বলে বোর্ডের কিছু সূত্রের দাবি।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget