এক্সপ্লোর

কানপুর টেস্টে আমন্ত্রিত হচ্ছেন না আজহার

নয়াদিল্লি: ভারতীয় দলের ৫০০-তম টেস্টে দেশের জীবিত সব প্রাক্তন অধিনায়ককে আমন্ত্রণ জানানো হলেও, ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া মহম্মদ আজহারউদ্দিনকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। নরি কন্ট্রাক্টর, চাঁদু বোরদে, দিলীপ বেঙ্গসরকার, কপিল দেব, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগরা আমন্ত্রিত। বাদ শুধু আজহার। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ভারতীয় দলের ৫০০-তম টেস্ট হতে চলেছে। এই বিশেষ মুহূর্তটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইছে বিসিসিআই।  উত্তরপ্রদেশে ক্রিকেট সংস্থার প্রধান রাজীব শুক্ল বলেছেন, ‘টেস্ট শুরু হওয়ার আগে সব প্রাক্তন অধিনায়কের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হবে। তাঁদের সম্মানে এক বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হবে। ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাররাও সেই নৈশভোজের আসরে হাজির থাকবেন।’ টস করার জন্য রুপোর একটি বিশেষ কয়েন তৈরি করা হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়কদের মধ্যে গাওস্কর ধারাভাষ্যকার হিসেবে গ্রিন পার্কে থাকবেন। অপর এক প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে এখন ভারতীয় দলের প্রধান কোচ। স্বাভাবিকভাবেই তিনি দলের সঙ্গে থাকবেন। এছাড়া কপিল, সৌরভ, সচিন, দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, শ্রীকান্ত, শাস্ত্রীরা কানপুরে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। গ্রিন পার্কে ২৬ হাজার দর্শক খেলা দেখতে পারেন। মাঠে বেশি দর্শক টানার লক্ষ্যে টিকিটের দাম কম রাখা হচ্ছে। প্রতিদিন দু হাজার গরিব স্কুল ছাত্রকে খেলা দেখার সুযোগ দেওয়া হবে। প্রতিবন্ধী এবং অনাথ আশ্রমের বাচ্চাদের খেলা দেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের একটি বিশেষ টি-শার্ট দেওয়া হবে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
FIFA World Cup 2026: মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
India vs Pakistan: চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭-১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭-১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Weather Forecast: জুনের শেষে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ,একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
জুনের শেষে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ,একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
8th Pay Commission : সরকারি কর্মীদের বেতন বাড়বে না আশা অনুযায়ী? অষ্টম বেতন কমিশনে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাবনা, কত হবে স্যালারি
সরকারি কর্মীদের বেতন বাড়বে না আশা অনুযায়ী? অষ্টম বেতন কমিশনে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাবনা, কত হবে স্যালারি
Embed widget