এক্সপ্লোর

২০২০ থেকে আইপিএল চলাকালীন বন্ধ থাকুক আন্তর্জাতিক ক্রিকেট, প্রস্তাব বিসিসিআই-এর

নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও আর্থিকভাবে লাভবান টি-২০ প্রতিযোগিতা আইপিএল চলাকালীন যাবতীয় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখার উদ্যোগ নিল বিসিসিআই। সিঙ্গাপুরে এ মাসের ৭ ও ৮ তারিখ হওয়া আইসিসি-র বৈঠকে এই প্রস্তাব দিয়েছে বিসিসিআই। ২০২০ থেকে আইপিএল চলাকালীন এপ্রিল ও মে মাসে কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলার জন্য অন্যান্য ক্রিকেট বোর্ডগুলিকে অনুরোধ জানিয়েছে বিসিসিআই। একমাত্র ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড এখনও এই প্রস্তাবে রাজি হয়নি। বাকি সব বোর্ডই বিসিসিআই-এর প্রস্তাব মেনে নিয়েছে। ফলে ২০২০ থেকেই আইপিএল-এ চোটমুক্ত সব তারকাকে পাওয়া যাবে বলে আশাবাদী বিসিসিআই। বিসিসিআই-এর আধিকারিক বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে নতুন ক্রীড়াসূচি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট হবে। সেই কারণে এখন থেকেই আইপিএল-কে একমাত্র আন্তর্জাতিক মার্কি প্রতিযোগিতা করে তোলার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সোমবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হবে। ইংল্যান্ডে ক্রিকেট মরশুম শুরু হয় জুন থেকে। তাই বিসিসিআই-এর আশা, ইসিবি শেষপর্যন্ত আইপিএল-এর সময় দ্বিপাক্ষিক সিরিজ না খেলার প্রস্তাব মেনে নেবে। সম্প্রতি ভারতের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতের কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এ বিষয়ে বিরাটকে সমর্থন করেছেন। এরপরেই বিসিসিআই ক্রীড়াসূচি সংস্কারের কথা জানিয়েছে। আইসিসি-র বৈঠকে বিসিসিআই জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে অক্টোবর-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চে অ্যাওয়ে সিরিজ খেলবে না ভারত। তবে ২০১৮ সালে ঘরের মাঠে একটিও সিরিজ খেলবে না ভারত।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget