এক্সপ্লোর

BCCI on PoK league: পাক অধিকৃত কাশ্মীরে লিগ খেলতে চাওয়া ক্রিকেটারদের হুঁশিয়ারি সৌরভদের বোর্ডের

৬ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা বিতর্কিত কাশ্মীর প্রিমিয়ার লিগ। কড়া অবস্থান নিয়েছে ভারতীয় বোর্ডও।

কলকাতা: পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেললে ভারতে সমস্তরকম ক্রিকেটীয় কার্যকলাপ থেকে বাদ পড়তে হবে, ক্রিকেটারদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখল সৌরভ গঙ্গোপাধ্যায়দের ভারতীয় ক্রিকেট বোর্ড।

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস জানিয়েছিলেন যে, তাঁকে পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেলা থেকে আটকানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি অভিযোগ করেন যে, বিতর্কিত ভূখণ্ডে লিগ খেললে ভারতে তাঁর সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বোর্ড। শাহিদ আফ্রিদির মতো পাকিস্তানি তারকা গিবসের পাশে দাঁড়িয়ে আক্রমণ করেন সৌরভদের বোর্ডকে। আফ্রিদির মতে, ক্রিকেট আর রাজনীতিকে মিশিয়ে ঠিক করছে না ভারত। যদিও পাল্টা সমালোচনার মুখে পড়তে হয়েছে আফ্রিদিকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের অবস্থানে অনড়। বোর্ড সূত্রে খবর, বিশ্বের প্রায় সমস্ত ক্রিকেট বোর্ডকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীরে পাক ক্রিকেট বোর্ডের পরিচালনায় কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) খেললে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ভারতে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে, দেশের স্বার্থই তাঁদের কাছে বরাবর অগ্রাধিকার পেয়ে এসেছে এবং সেই কারণেই এই ধরনের লিগে অংশগ্রহণকারীদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন তাঁরা।

ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে টানাপোড়েন দীর্ঘ দিনের। রাজনৈতিক রেষারেষির জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও। কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই দুই দেশের সম্পর্ক যেন আরও তলানিতে গিয়ে ঠেকেছে।

৬ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ। পাক অধিকৃত কাশ্মীরে হওয়ার কথা এই লিগ। সেখানে বহু প্রাক্তন ক্রিকেটার অংশ নেবেন বলে জানা গিয়েছে। ওভারসিজ ওয়ারিওর্স নামক একটি দলের হয়ে খেলার কথা গিবসের। যদিও ভারতীয় বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget