এক্সপ্লোর

৩৬ আবেদনপত্র খারিজ, ২১ জন প্রার্থীর মধ্য থেকে কোচ বাছবে সৌরভ,সচিন,লক্ষ্ণণদের কমিটি

নয়াদিল্লি:  ভারতীয় দলের কোচ বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই। এই পদের জন্য যে ৫৭ টি আবেদনপত্র এসেছিল সেগুলির মধ্যে ৩৬ টি বাতিল করা হয়েছে। এবার ২১ জন প্রার্থীর মধ্য থেকে একজনকে কোচ হিসেবে বেছে নেওয়া হবে। এই ২১ জনের নাম সচিন, সৌরভ, লক্ষ্মণদের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সচিব অজয় শিরকে। কমিটি ২২ জুন তাদের রিপোর্ট বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের কাছে জমা দেবে। এই কমিটির কো-অর্ডিনেটর সঞ্জয় জাগদালে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সচিন বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন। বোর্ডের আরও জানিয়েছে, ক্রিকেট প্রশাসক হিসেবে জাগদালের অভিজ্ঞতা কোচ বাছাইয়ের ক্ষেত্রে কমিটির পক্ষে সহায়ক হবে। সৌরভ-সচিন-লক্ষ্ণণদের কমিটি প্রার্থীদের ইন্টারভিউ নেবে এবং  প্রেজেন্টেশন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বোর্ড আরও জানিয়েছে, কমিটি চাইলে ৫৭ টি আবেদনপত্রই দেখতে পারে।কমিটির সুপারিশের ভিত্তিতে ২৪ জুন বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে নতুন কোচ বেছে নেওয়া হতে পারে। ভারতীয় দলের কোচ পদে আবেদনকারীদের মধ্যে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে, প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget