এক্সপ্লোর

Ben Stokes: ২২ গজে দুঃসময় ইংল্যান্ডের, অতিরিক্ত ক্রিকেটকে দায়ী করছেন স্টোকস

England Cricket: বাইশ গজে ইংল্যান্ড ক্রিকেট দলের সময়টা ভাল যাচ্ছে না। কেন এই ব্যর্থতা? বিশ্লেষণ করলেন বেন স্টোকস।

ব্লুমফন্টেন: প্রথমে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়। তারপর দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হার। বাইশ গজে ইংল্যান্ড ক্রিকেট দলের সময়টা ভাল যাচ্ছে না। কেন এই ব্যর্থতা? বিশ্লেষণ করলেন বেন স্টোকস (Ben Stokes)।

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের (SA vs Eng) মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে ১-০ এগিয়ে গিয়েছে। ২৭ রানে হারতে হয় ইংল্যান্ডকে। আর এই হারের পর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মনে করেন, অল্প সময়ের মধ্যে অনেক বেশি ম্যাচ খেলা তাদের হারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়। সেদিক থেকে দেখতে গেলে টানা চার ওয়ান ডে ম্যাচে হার ইংল্যান্ডের। সমালোচনায় জর্জরিত হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট। এই পরিস্থিতির জন্য অতিরক্ত ক্রিকেটকেই কাঠগড়ায় তুলেছেন স্টোকস।

বেন স্টোকস বলেছেন, 'এখন প্রত্যেক দলকে অনেক বেশি ক্রিকেট খেলতে হয়। সেই জন্য প্রতিটা ফর্ম্যাটে আলাদা আলাদা দল থাকা দরকার। বেশ কিছু দল প্রত্যেক ফর্ম্যাটে আলাদা আলাদা দল রাখার সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এটা ভালে দিক। তাহলে প্রত্যেক ক্রিকেটারের উপর চাপ পড়বে না।'

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দাসেনের দুর্দান্ত শতরানে জন্য দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৭১ রানে গুটিয়ে যায়। তবে ইংল্যান্ড এক সময়ে কোনও উইকেট না হারিয়ে ১৪৬ রানে পৌঁছে যায়। তখন মনে করা হচ্ছিল অনায়াসে ম্যাচ জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে দেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রোটিয়া পেসার সিসান্দা মাগালা ৩ উইকেট এবং এনরিখ নোখিয়া ৪ উইকেট নেন। ম্যাচের সেরা হন মাগালা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকার সামনে এবারের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে। ফলে এই সিরিজ প্রোটিয়াদের কাছে খুব গুরুত্বরপূর্ণ।

স্টোকস একটি ইঙ্গিতপূর্ণ ট্যুইটও করেছেন। লিখেছেন, ইংল্যান্ডের সমস্যা শুরু হচ্ছে 'এস' দিয়ে আর শেষ হচ্ছে 'ই' দিয়ে। সব মিলিয়ে ইংল্যান্ড কবে ঘুরে দাঁড়াবে, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।                               

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget