এক্সপ্লোর

Ben Stokes Retirement: আচমকাই অবসর, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস

Ben Stokes: ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপজয়ী তারকা, ২০১১ সালে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে ১১ বছরে ১০৪টি ওয়ান ডে খেলেছেন স্টোকস।

লন্ডন: গতকালই ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলতে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের (England Cricket Team) তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। তার ২৪ ঘণ্টাও কাটেনি, এর মধ্যেই সকলকে চমকে দিয়ে হঠাৎ করেই অবসর ঘোষণা করলেন স্টোকস। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন স্টোকস।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস

ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপজয়ী তারকা, ২০১১ সালে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে ১১ বছরে ১০৪টি ওয়ান ডে খেলেছেন স্টোকস। ৩১ বছর বয়সি অলরাউন্ডার এই ফর্ম্যাটে তিনটি শতরানসহ ২৯১৯ রান করেছেন। তার দখলে রয়েছে ৭৪টি উইকেটও। লর্ডসে তার অবিস্মরণীয় ৮৪ রানের ইনিংসের দৌলতেই ম্যাচ সুপার পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয় ইংল্যান্ড। তারপরের ঘটনা সকলেরই জানা। ম্যাচের সেরাও নির্বাচিত হন স্টোকস। ওয়ান ডে ক্রিকেটে এটিই তার কেরিয়ারের সেরা প্রাপ্তি।

তবে হঠাৎ করেই এই ফর্ম্যাট অবসর ঘোষণা। মঙ্গলবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (ENG vs SA) নিজের ঘরের মাঠ, চেস্টার-লি-স্ট্রিটে খেলেই ওয়ান ডেতে অবসর নেবেন বলে জানান স্টোকস। তিনি বলেন, 'আমি ইংল্যান্ডের হয়ে মঙ্গলবারই ডারহ্যামে শেষ ওয়ান ডে খেলব। এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য একেবারেই সহজ ছিল না। আমি ইংল্যান্ডের জার্সিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সফরটা সত্যিই অনবদ্য ছিল।'

 

ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানানোর কারণও ব্যাখা করেন তিনি। স্টোকস জানান তিনি সব ফর্ম্যাট খেললে নিজের সেরাটা দিতে পারছেন না। 'তিন ফর্ম্যাট খেলাটা আমার জন্য আর সম্ভব হচ্ছে না। বাড়তি ম্যাচ খেলার চাপটা আমার শরীর তো নিতে পারছেই না, পাশাপাশি আমার মনে হচ্ছে আমি অন্য একজন খেলোয়াড়ের জায়াগায় নিয়ে নিচ্ছি যে জস (বাটলার) এবং দলকে নিজের ১০০ শতাংশ দিতে পারবে। এবার সময় এসেছে অন্য কারুর এগিয়ে আসার।'

টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবেন স্টোকস

তবে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেও, স্টোকস কিন্তু সম্পূর্ণভাবে সাদা বলের ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছেন না। ৩১ বছর বয়সি তারকা অলরাউন্ডার টি-টোয়েন্টি ফর্ম্যাটে ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি টেস্ট দলকেও নেতৃত্ব দেবেন স্টোকস। 

আরও পড়ুন: 'পন্থ একজন ভয়ডরহীন ক্রিকেটার', সিরিজ হেরে স্বীকার করে নিলেন বাটলার

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget