এক্সপ্লোর

Bengal Gymnast Died : মর্মান্তিক, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর আর ফেরা হল না, অকালপ্রয়াণ বাংলার প্রতিশ্রতিমান জিমন্যাস্ট সাগ্নিকের

এয়ারফোর্সে (Indian Air Force) চাকরি সূত্রে নাসিকে থাকতেন সাগ্নিক। সেখানেই একদিন অনুশীলন করার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি।

সৌমিত্র রায়, কলকাতা : মর্মান্তিক মৃত্যু। অকালে ঝরে গেল এক প্রতিশ্রুতিমান প্রাণ। মৃত্যু হল বাংলার জিমন্যাস্ট সাগ্নিক বেরার (Bengal Gymnast Sagnik Bera)। বয়স মাত্র ২৬। হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ার পরে তড়িঘড়ি অস্ত্রোপচার (Heart Operation) করা হয়েছিল। কিন্তু সেই ধকল সামলাতে পারলেন না বরানগরের দর্জিপাড়ার বাসিন্দা। অস্ত্রোপচারের পর থেকেই আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের। শেষমেশ প্রায় মাসখানেকের লড়াই থামল। মুম্বইয়ের নেভি হাসপাতালে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জাতীয় স্তরে বাংলাকে ও পরে এয়ার ফোর্সে চাকরি পাওয়ার পর জাতীয় স্তরে একাধিক খেতাব জিতেছেন সাগ্নিক। তাঁর এহেন অকালপ্রয়াণে শোকের ছায়া বাংলার জিমন্যাস্টিক জগতে।

পরিবার সূত্রে খবর, এয়ারফোর্সে (Indian Air Force) চাকরি সূত্রে নাসিকে থাকতেন সাগ্নিক। সেখানেই একদিন অনুশীলন করার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রতিশ্রুতিমান জিমন্যাস্টকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পরই তাঁর হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি সামনে আসে। ছোটবেলা থেকেই হৃদযন্ত্রে সমস্যা থাকলেও তা ধরা পড়েনি আগে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। যারপরই সাগ্নিককে ভর্তি করা হয় মুম্বইয়ের নেভি হাসপাতালে। সেখানেই গতমাসের শেষদিকে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিন্তু সেই অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের। শেষমেশ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গতরাতে প্রয়াত হন বাংলার প্রতিশ্রুতিমান জিমন্যাস্ট।

সাগ্নিক বেরার এহেন অকালপ্রয়াণে শুধু তাঁর পরিবারই নয়, বরানগরের দর্জিপাড়া থেকে বাংলার জিমন্যাস্ট মহল, সবদিকেই নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল মুম্বইয়ের নেভি হাসপাতাল থেকে দেহ সাগ্নিকের বাড়িতে এসে পৌঁছবে। বরানগরের ছেলে সাগ্নিক ২০১৬ সাল পর্যন্ত জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে এয়ারফোর্সে চাকরি পাওয়ার পর থেকে তাঁদের প্রতিনিধিত্ব করতেন তিনি। বাংলা ও এয়ারফোর্সকে জিমন্যাস্টিকের জাতীয় স্তরে একাধিক সাফল্যও এনে দিয়েছেন তিনি। সাগ্নিকের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার জিমন্যাস্ট সংস্থার কর্তা দিলীপ দাস। তাঁর কথায়, অত্যন্ত প্রতিশ্রুতিমান এক জিমন্যাস্টকে খুব কম বয়সে হারিয়ে ফেললাম আমরা।

আরও পড়ুন- কুয়েতের বিরুদ্ধে নিয়মপরক্ষার ম্যাচে ক্লিনশিটই প্রধান লক্ষ্য, সাফ জানালেন ভারতীয় কোচ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget