এক্সপ্লোর

Ranji Trophy Exclusive: ছুটিতে শাহবাজ-আকাশ, কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নজরে বাংলার রিজার্ভ বেঞ্চ

Ranji Trophy: রবিবার থেকে কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ শুরু বাংলার। সেই ম্যাচে বাংলা পাবে না শাহবাজ ও আকাশকে।প্রস্তুতি ম্যাচে পাওয়া যাবে না ঋত্বিক চট্টোপাধ্যায় ও মুকেশ কুমারকেও।

কলকাতা: শুক্রবার রাত পর্যন্ত লড়াইয়ে ছিলেন। ময়দানের ক্রিকেটপ্রেমীরাও কৌতূহল-সহ অপেক্ষা করেছিলেন।

গোটা আইপিএলে (IPL) যেখানে বাংলার ক্রিকেটারেরা ব্রাত্য, সেখানে ফাইনালে চার, বা অন্তত তিন বঙ্গ তারকার মুখোমুখি দ্বৈরথ ইতিবাচক তো বটেই। গুজরাত টাইটান্স আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। যে দলের ভরসা বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিত, তাহলে ট্রফির যুদ্ধে নেমে পড়তেন বাংলার আরও এক বা দুই ক্রিকেটার। শাহবাজ আমেদ (Shahbaz Ahmed), যিনি আরসিবির প্রথম একাদশের নিয়মিত সদস্য় হয়ে গিয়েছেন। আর আকাশ দীপ (Akash Deep)। যিনি শুরুর দিকে বিরাট কোহলিদের দলের হয়ে খেলেছেন। নজরও কেড়েছেন। কিন্তু জস হ্যাজলউড-মহম্মদ সিরাজ-হর্ষল পটেলের মতো এক ঝাঁক ভাল বোলারের কাছে জায়গা হারিয়েছেন।

কিন্তু রাজস্থানের কাছে আরসিবি হেরে যাওয়ায় আইপিএল ফাইনালে বাংলার তারকাদের দ্বৈরথ আর হচ্ছে না। শাহবাজ আমেদ-আকাশ দীপদের সামনে এখন বড় ম্যাচ হল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। বেঙ্গালুরুতে যে ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য ঝাড়খণ্ড। সেই ম্যাচের আগে রবিবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলা দল। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্য়াচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন অভিমন্যু ঈশ্বরণরা। একটি তিনদিনের ম্যাচ। যেখানে বাংলার প্রতিপক্ষ কর্নাটক। আরেকটি দুদিনের ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

রবিবার থেকে কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ শুরু বাংলার। তবে সেই ম্যাচে বাংলা পাবে না শাহবাজ ও আকাশকে। শনিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস করলেন বাংলার ক্রিকেটারেরা। সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী এবিপি লাইভকে বললেন, 'আইপিএলে কোয়ালিফায়ার টু-র পর শাহবাজ ও আকাশকে দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। ওরা বাড়ি গিয়েছে। কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে না। তবে ওরা ম্যাচের মধ্যেই রয়েছে। কোয়ার্টার ফাইনালে ওদের তরতাজা অবস্থায় প্রয়োজন দলের।'

সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচে পাওয়া যাবে না ঋত্বিক চট্টোপাধ্যায় ও মুকেশ কুমারকেও। ঋত্বিককে এবার নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে কোনও ম্যাচ খেলায়নি। মুকেশ দিল্লি ক্যাপিটালস শিবিরে নেট বোলার হিসাবে ছিলেন। দুজনই দেহরাদূনে অফিস ম্যাচ খেলছেন। তবে ঈশান পোড়েল আইপিএল থেকে শিবিরে যোগ দিয়েছেন।

সৌরাশিস বললেন, 'ছেলেরা শনিবার প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছে। এখানে আবহাওয়া খুব ভাল। কর্নাটকের সঙ্গে আমাদের ম্যাচ এয়ারফোর্স মাঠে। আশা করি ভালই উইকেট হবে। ঝাড়খণ্ডও এখানে আগেভাগে পৌঁছে গিয়েছে। কর্নাটকের বিরুদ্ধে ওরাও প্রস্তুতি ম্যাচ খেলেছে। আমরা প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাই না।'

আরও পড়ুন: লর্ডসে গর্জে উঠল বম্বে ডাকের ব্যাট, ঘুরে দাঁড়ানোর রসদ পেল টিম ইন্ডিয়া...

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget