এক্সপ্লোর

Ostader Maar: লর্ডসে গর্জে উঠল বম্বে ডাকের ব্যাট, ঘুরে দাঁড়ানোর রসদ পেল টিম ইন্ডিয়া...

Ajit Agarkar: ১২ ইনিংসে ১২৭ রান। গড় ৭.৪৭। সেরা ইনিংস ৪১। টেস্টে যখন এরকম পরিসংখ্যান, তখন লর্ডসে ব্যাট হাতে নেমে পড়া। ২৯ জুলাই, ২০০২। সব হিসেব নিকেশ বদলে গেল ওই একটা ইনিংসে।

কলকাতা: ক্রিকেটবিশ্বে তাঁকে সকলে 'বম্বে ডাক' নামই দিয়ে ফেলেছিল।

আর হবে নাই বা কেন! যেখানে এক ইনিংসে শূন্য় রানে ফিরলে 'ডাক' তকমা দেওয়া হয়, সেখানে সাত ইনিংসে কোনও রান না করে ড্রেসিংরুমে ফেরা। অ্যাডিলেড হোক বা মেলবোর্ন, সিডনি হোক বা ওয়াংখেড়ে, শূন্যের দৌড় যেন থামছে না।

অজিত আগরকর (Ajit Agarkar) হয়তো নিজেই ভাবছিলেন যে, কেন তাঁর ভাগ্যেই এই লজ্জার অভিজ্ঞতা লেখা রয়েছে।

আগরকর নিজে যদিও বলেছিলেন, 'এই নাম নিয়ে আমি আগেও বিব্রত ছিলাম না, এখনও নই। কারণ, আমার প্রধান কাজ বোলিং করা। বরং উইকেট না পেলে আমি হয়তো বিব্রত হতাম।'

এমনিতে আগরকরের বিব্রত হওয়ার কথাও নয়। কারণ, যে ব্যাটিং লাইন আপে বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ, ওয়াসিম জাফররা থাকেন, সেখানে আগরকরের ব্যাটিং নিয়ে ভেবে লাভ কী!

১২ ইনিংসে ১২৭ রান। গড় ৭.৪৭। সেরা ইনিংস ৪১। টেস্টে যখন এরকম পরিসংখ্যান, তখন লর্ডসে ব্যাট হাতে নেমে পড়া। ২৯ জুলাই, ২০০২। সব হিসেব নিকেশ বদলে গেল ওই একটা ইনিংসে। সকলকে হতবাক করে দিয়ে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের ডানহাতি পেসার। লর্ডসের ঐতিহাসিক বোর্ডে খোদাই করা হল অজিত আগরকরের নাম।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৮৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২২১ রানে। দ্বিতীয় ইনিংসে ফের ইংল্যান্ডের ব্যাটের শাসন। ৬ উইকেটে ৩০১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলেন নাসের হুসেন। ভারতের সামনে তখন ম্যাচ বাঁচানোর লড়াই। অথচ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারত ১৭০/৬ হয়ে গেল। তখনই আগরকরের ব্যাটে অবিশ্বাস্য প্রত্যাঘাত। ১০৯ রানে অপরাজিত রইলেন। ৩৯৭ রানে অল আউট হয়ে গেল ভারত। ১৭০ রানে পরাজয়।

আগরকরের ইনিংস সেদিন হয়তো ভারতকে বাঁচাতে পারেনি। কিন্তু গোটা শিবিরে বিশ্বাস গেঁথে দিয়েছিল যে, আমরাও পারি। যার প্রতিফলন পাওয়া গেল পরে। টেস্ট সিরিজ ১-১ করে মাথা উঁচু করে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ধোনিদের নজির স্পর্শ করার হাতছানি, এবিপি লাইভের প্রশ্নে কী বললেন রশিদ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget