এক্সপ্লোর

Ranji Trophy: ৩ উইকেট কাইফের, তৃতীয় দিনের শেষে বাংলার বিরুদ্ধে ৫০ রানের লিড নিল উত্তরপ্রদেশ

Bengal vs Uttar Pradesh: প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়েই ৪৬ রান বোর্ডে তুলে নিয়েছিল উত্তরপ্রদেশ।

গ্রিন পার্ক: জমে উঠেছে বাংলা বনাম উত্তরপ্রদেশ রঞ্জি ম্যাচ। কানপুরের গ্রিন পার্কে আয়োজিত হচ্ছে এই ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিয়েছিল বাংলা দল। তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ দল ৫০ রানের লিড নিয়ে নিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন বাংলার তরুণ পেসার মহম্মদ কাইফ। দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়ে একাই লড়ছেন বাংলার বোলারদের মধ্যে। তবে বাংলার পথে বাধা হয়ে উঠতে পারেন নাইট রাইডার্সের তারকা ব্যাটার নীতিশ রানাই। অপরাজিত ৪৭ রান করে ক্রিজে আছেন তিনি। 

প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়েই ৪৬ রান বোর্ডে তুলে নিয়েছিল উত্তরপ্রদেশ। এদিন সকালে ব্যাট করতে নেমেছিলেন ২ ওপেনার সামর্থ সিংহ ও আরিয়ান জুয়েল। দলের ৯৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় উত্তরপ্রদেশ। অর্ধশতরানের ইনিংস খেলেন সামর্থ। ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। প্রথম আঘাত হানেন সেই মহম্মদ কাইফই। ১১৯ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন আরিয়ান জুয়েল। তাঁকেও লেগবিফোর করে দেন কাইফ। প্রিয়ম গর্গও বেশিদূর এগোতে পারেননি। তিনি ১২ রান করে কাইফের তৃতীয় শিকার হন। করণ শর্মা ৪ রান করে সুরজ সিন্ধু জয়সওয়ালের বলে ৪ রান করে আউট হন। 

উল্লেখ্য়, কানপুরের গ্রিন পার্কে সবুজ পিচে বাংলার বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর প্রদেশ। পিচকে মাঠের থেকে আলাদা করতে পারছেন না অনেকে। ভুবনেশ্বর কুমার এই ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন। দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেললেন ভুবি। সঙ্গে অঙ্কিত রাজপুত, যশ দয়াল। উত্তর প্রদেশের রণকৌশল ছিল ঘাসের পিচে বাংলার ব্য়াটিং লাইন আপের পরীক্ষা নেওয়া। কিন্তু সেই কৌশল ব্যুমেরাং হয়ে ফেরে। টস হেরে যাওয়ায় কুয়াশা ভেজা পরিবেশে প্রথমে ব্যাট করতে হয়েছিল উত্তর প্রদেশকেই। এবং মাত্র ৬০ রানে অল আউট হয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে ছিল না বাংলাও। ৯৫ রানে হারিয়েছিল ৫ উইকেট। ৫ উইকেটই নিয়েছিলেন ভুবি।

শনিবার, ম্যাচের দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১৮৮ রানে। ওপেনার শ্রেয়াংস ঘোষ ৪১ রান করেন। ৪৫ রানে অপরাজিত ছিলেন কাইফ। ভুবনেশ্বর ৪১ রানে নিয়েছেন ৮ উইকেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget