এক্সপ্লোর

AFC Cup Update: দেশের বাইরে সুনীলদের বিরুদ্ধে বুধবার পরীক্ষা হাবাসের এটিকে মোহনবাগানের

বুধবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপ ‘ডি’ (দক্ষিণাঞ্চল) পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

নয়াদিল্লি: ভারতের বাইরে আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই শক্তিশালী দল। বুধবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপ ডি (দক্ষিণাঞ্চল) পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

দুই দলই আইএসএলে একে অপরের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছে। একে অপরের শক্তি ও দুর্বলতাও ভালভাবেই জানে। তবে এই প্রথম ভারতের বাইরে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে তারা। শেষবার তারা মুখোমুখি হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি, আইএসএলের দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ২-০ গোলে জেতে এটিকে মোহনবাগান। প্রথম লেগেও তারা জেতে ১-০ গোলে।

বুধবার বাগান ভক্তদের নজর থাকবে রয় কৃষ্ণর ওপর। গত মরসুমে আইএসএলে যিনি ১৪টি গোল করেছিলেন ও আটটি গোল করিয়েছিলেন। সবুজ-মেরুন শিবিরের গোল মেশিনের সামনে বুধবার বেঙ্গালুরু এফসি-র দুই বিদেশি ডিফেন্ডার ইরন্ডু মুসাভু কিং ও অ্যালান কোস্টার তোলা রক্ষণের কঠিন প্রাচীর ভাঙার চ্যালেঞ্জ।

অন্যদিকে, কোভিড পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে ভারতে আসার সমস্যা থাকায় অনেকটাই দেরিতে এসে পৌঁছন রয়ের সঙ্গী স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। মলদ্বীপে রওনা হওয়ার মাত্র দুদিন আগেই তিনি কলকাতায় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেন। তবে দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস জানিয়েছেন, তিনি ফিট। খেলবেনও।

গত আইএসএল সেমিফাইনালের দুই লেগেই গোল করেছিলেন ডেভিড। গোল করেন ফাইনালেও। বুধবার তাঁর ও কৃষ্ণর জুটি এটিকে মোহনবাগানের বড় ভরসা।

মুম্বই সিটি থেকে এবার এটিকে মোহনবাগানে এসেছেন হুগো বুমোস। ম্যাচের আগে তিনি বলেছেন, “ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি পরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নামব। এটা ভেবেই আমি রোমাঞ্চিত। প্রথম ম্যাচ সব সময়েই গুরুত্বপূর্ণ। আমরা জিতলে পরের পর্বের দিকে এগনো সহজ হবে।”

বেঙ্গালুরুর বড় ভরসা সুনীল ছেত্রী। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে যিনি মুখিয়ে থাকবেন। বেঙ্গালুরু আগের ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ঈগলসকে। বেঙ্গালুরুর হয়ে গোল করেছিলেন জয়েশ রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget