এক্সপ্লোর

Ind Vs Aus, Brisbane Test: সই করা জার্সি তুলে দিয়ে লিয়নকে শততম টেস্টে সম্মান, ক্রিকেট দুনিয়ার মন জয় রাহানের  

বিরাট কোহলি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়া অজিঙ্কা রাহানের মাথায় গর্বের মুকুট উঠল। তাঁর নেতৃত্বে ক্যাঙ্গারু-বাহিনীর বোলিংয়ের চ্যালেঞ্জ গুঁড়িয়ে বর্ডার-গাওস্কর সিরিজ ২-১ ফলে জিতে নিল ভারত।

ব্রিসবেন: বিরাট কোহলি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে  প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়া অজিঙ্কা রাহানের মাথায় গর্বের মুকুট উঠল। তাঁর নেতৃত্বে ক্যাঙ্গারু-বাহিনীর বোলিংয়ের চ্যালেঞ্জ গুঁড়িয়ে বর্ডার-গাওস্কর সিরিজ ২-১ ফলে জিতে নিল ভারত। ব্রিসবেনে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাঁদের বিজয়রথের সারথী রাহানে চরম সাফল্যের মুহূর্তেও বিজিতকে সম্মান দেখিয়ে ক্রিকেটার ও মানুষ হিসাবে বিরাট নজির গড়লেন। কী এমন করেছেন তিনি যা সবার প্রশংসা পাচ্ছে? ঘটনা হল, অস্ট্রেলিয়া তথা ক্রিকেট দুনিয়ার দাপুটে স্পিনার নাথান লিয়নের গাব্বায় নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শততম ম্যাচটি খেলেছেন। ব্যাগি গ্রিন বাহিনীর হয়ে একাধিক দুরন্ত পারফরম্যান্স আছে তাঁর। যদিও শততম ম্য়াচের  অভিজ্ঞতা সুখকর হল না তাঁর কাছে। কিন্তু নিঃসন্দেহে তিনি রাহানের দেওয়া সম্মান গ্রহণের স্মৃতি ভুলতে পারবেন না। তাঁর শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে ট্রফি আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নেওয়ার আগে গোটা ভারতীয় দলের তরফে লিয়নকে সই করা জার্সি উপহার দিলেন রাহানে। বিপক্ষের ক্রিকেটারের প্রতি তাঁর এমন সম্মান প্রদর্শনের প্রশংসা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। রাহানের ফ্যান, অনুগামীরা তাঁর মন জুড়োনো খেলোয়াড়ি মানসিকতার জন্য বাহবা দিচ্ছেন তাঁকে। প্রাক্তন ভারতীয় ওপেনার তথা জাত টেস্ট ব্যাটসম্যান বলে ক্রিকেট দুনিয়ায় পরিচিত ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার স্পিনারের প্রতি রাহানের এমন বিনম্র আচরণের  প্রশংসা করে ট্যুইট করেছেন, অজিঙ্কা রাহানে ও ভারতীয় টিম নাথান লিয়নকে তাঁর শততম টেস্ট ম্যাচে চমত্কার কায়দায় সংবর্ধনা দিল। রাহানের খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দেখা গেল আরও একবার।  এমন অবিশ্বাস্য জয়ের পরও ও কতটা মর্যাদাপূর্ণ আচরণ করল। রেকর্ড টার্গেট তাড়া করে ভারতীয় ক্রিকেট দল গাব্বায় চতুর্থ ও চূড়ান্ত টেস্ট তিন উইকেটে জিতে ইতিহাস গড়ল মঙ্গলবার। জয়ের প্রধান কারিগর উইকেটরক্ষক ঋষভ পন্থ, যিনি ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে টিমকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে গিয়েছেন। ম্যাচ শেষে রাহানে বলেন, অ্যাডিলেড নিয়ে কোনও আলোচনাই করিনি আমরা। ফলের কথা না ভেবে শুধু সঠিক মানসিকতা, দৃঢ়তা দেখিয়ে বাকি ম্যাচগুলি খেলতে চেয়েছি। বাস্তবে সেটাই করেছেন তাঁরা। আগের টেস্ট চোট-আঘাতে জর্জরিত কয়েকজন সেরা ক্রিকেটারকে বাইরে রেখেই গাব্বায় খেলতে নেমেছিল রাহানের দল। হার না মানা, ইস্পাত কঠিন মানসিক দৃঢ়তার জোরে সিরিজ ছিনিয়ে নিল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget