এক্সপ্লোর

Ind Vs Aus, Gabba Test: এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে, রাহানেদের উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন সৌরভ

অ্যাডিলেডে ভারতের লজ্জাজনক হারের পরেও তিনি দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। অজিঙ্ক রাহানের নেতৃত্বে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরছে ভারতীয় দল। যা দেখে আপ্লুত তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ট্যুইট করে শুভেচ্ছা জানালেন দলকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে।

কলকাতা: অ্যাডিলেডে ভারতের লজ্জাজনক হারের পরেও তিনি দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। অজিঙ্ক রাহানের নেতৃত্বে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরছে ভারতীয় দল। যা দেখে আপ্লুত তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ট্যুইট করে শুভেচ্ছা জানালেন দলকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করার পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ রাহানেদের বার্তা দিয়েছিলেন, জিতে ফেরো। ব্রিসবেনে টেস্ট জিতে যেন সৌরভের কথা রাখলেন রাহানে। ভাঙাচোরা দল নিয়ে গাব্বায় অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিলেন একঝাঁক তরুণ তুর্কি। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে সম্মুখ সমরে এক ইঞ্চি জমি ছাড়েনি। ব্রিসবেন টেস্ট জয়ের পর ভারতীয় দলকে পাঁচ কোটি টাকা বোনাস দিয়েছে সৌরভের বোর্ড। আর ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। অস্ট্রেলিয়াকে হারানো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় জয় আখ্যা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ ট্যুইট করেছেন, 'মনে রাখার মতো জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দলের সকলেই খুব ভাল খেলেছে। দলের জন্য বিসিসিআই পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। তবে এই জয়ের তাৎপর্য সংখ্যায় বোঝানো যাবে না। সফরকারী ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বলছি, ওয়েল ডান।'
গাব্বায় জয়ের জন্য শেষদিনে ভারতের প্রয়োজন ছিল ৩২৮ রান। ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে দিল ভারত। ব্রিসবেন টেস্ট জয় এল ৩ উইকেটে। শুরু শুভমন গিলের ৯১ রানে। আর শেষ হল ঋষভ পন্থের দুরন্ত ৮৯ রানে। মাঝে ক্রিজ কামড়ে পড়ে থেকে হাফসেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা (৫৬)। বল হাতে শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং ব্যাট হাতে শুভমন গিল, ঋষভ পন্থদের শাসন, তা-ও আবার ঐতিহাসিকভাবে অজি দূর্গ ব্রিসবেনে, ভারতের টেস্টের ইতিহাসে অন্যতম সেরা জয় হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে। তিন দশক ধরে ব্রিসবেনে অজি সাম্রাজ্য অটুট ছিল। তরুণ ভারতীয়দের হাত ধরে তা ধূলিসাৎ হয়ে গেল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Qualifier 2 Live: আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান হাঁকাল বৈভব, ১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ১২৯/৫
আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান হাঁকাল বৈভব, ১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ১২৯/৫
Dravid In CSK: ফের আইপিএলে কোচের চেয়ারে দ্রাবিড়? কোন দল যোগ দিচ্ছেন?
ফের আইপিএলে কোচের চেয়ারে দ্রাবিড়? কোন দল যোগ দিচ্ছেন?
Srikkanth On Patidar: পাতিদার, ক্রুণাল, ভুবিকে জাতীয় দলের সাদা বলের ফর্ম্যাটে খেলানোর পক্ষে সওয়াল বিশ্বজয়ী ওপেনারের
পাতিদার, ক্রুণাল, ভুবিকে জাতীয় দলের সাদা বলের ফর্ম্যাটে খেলানোর পক্ষে সওয়াল বিশ্বজয়ী ওপেনারের
Vaibhav Sooryavanshi: 'নিন্দুকরা তোমার বয়স নিয়ে খোঁচা দিতেই থাকবে..', বৈভবকে কী পরামর্শ দিলেন রাসেল?
'নিন্দুকরা তোমার বয়স নিয়ে খোঁচা দিতেই থাকবে..', বৈভবকে কী পরামর্শ দিলেন রাসেল?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget