এক্সপ্লোর
কলকাতা ম্যারাথনে আসছেন বরিস বেকার

কলকাতা: শীতের কলকাতায় নতুন অতিথি৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে আসছেন বরিস বেকার৷ ১৮ ডিসেম্বর কলকাতা ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে আসছেন জার্মান টেনিস নক্ষত্র৷ ১৬ ডিসেম্বর দিল্লিতে আসছেন বেকার৷ কলকাতায় এসে পৌঁছবেন ১৭ তারিখ৷ ১৮ ডিসেম্বর বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ২৫ কিলোমিটার দৌড়ের এই প্রতিযোগিতায়৷ এখানে সৌরভের পাশাপাশি বেকারের উপস্থিতি শহরবাসীর কাছে বাড়তি আকর্ষণ, দাবি আয়োজকদের৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় বেকার। তিনি কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। টেনিসের ওপেন যুগে বেকারই একমাত্র খেলোয়াড় যিনি মরশুমের শেষ তিনটি প্রতিযোগিতা এটিপি ট্যুর ফাইনাল, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং গ্র্যান্ড স্ল্যাম কাপ জিতেছেন। ২০১৩ সাল থেকে নোভাক জকোভিচের কোচ হিসেবে কাজ করছেন বেকার। তাঁর মতো বড়মাপের টেনিস তারকার কলকাতায় আসার খবরে ক্রীড়াপ্রেমীরা উল্লসিত।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















