এক্সপ্লোর

পাকিস্তানকে হারিয়ে টেস্ট জয়ের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ

শারজা: সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে প্রায় দেড় বছর টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের মে মাসে শেষবার টেস্টে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। তারপর ফের জয় এল। জেসন হোল্ডারের নেতৃত্বে এই প্রথম টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই টেস্ট নিয়মরক্ষার ছিল। পাকিস্তান বিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারে কি না, সেটাই দেখার ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ টেস্টে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। জয়ের নায়ক ক্রেগ ব্রেওয়েট। প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রান করার পরে দ্বিতীয় ইনিংসেও ৬০ রানে অপরাজিত থাকলেন ক্যারিবিয়ান ওপেনার। দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তাড়া করতে নেমে একসময় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই পরিস্থিতি থেকে শেন ডাউরিচ (৬০ অপরাজিত) ও ব্রেথওয়েট জয় এনে দেন। নিজের অধিনায়কত্বে প্রথম টেস্ট জেতার পর হোল্ডার বলেছেন, ‘আমরা এই ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি। দীর্ঘদিনের চেষ্টায় এই জয় এল। আমাদের তরুণ দল এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সিরিজে আমরা ভাল খেলেছি। জয়ের কৃতিত্ব ক্রেগের (ব্রেওয়েট) প্রাপ্য। ও প্রথম ইনিংসে অসাধাণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছে।’ পাক অধিনায়ক মিসবা উল হক ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ইমরান খানকে টপকে গেলেন। কিন্তু এই টেস্টেই দল হারায় তিনি হতাশ। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন মিসবা।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget