এক্সপ্লোর

বিতর্কিত 'হ্যান্ড-গোলে' কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের

ম্যাসাচুসেটস: ২৯ বছর পর প্রথমবার। কোপা আমেরিকার গ্রুপ পর্যায় থেকেই বিদায় ব্রাজিলের। ৭৫ মিনিটে রাইদিয়াজের বিতর্কিত গোলে কোপা স্বপ্ন শেষে দুঙ্গার দলের। রাইদিয়াজের জয়সূচক গোল নিয়ে বিতর্ক তুঙ্গে ফুটবলবিশ্বে। সমালোচনায় বিদ্ধ দুঙ্গার স্ট্র্যাটেজিও। ছন্নছাড়া ফুটবল। গোলের হাফ চান্স কাজে লাগাতে না পারা। পেরু গোলকিপার গ্যালেসের কয়েকটি দুরন্ত সেভ। প্রথমার্ধে ব্রাজিলের পারফরম্যান্সের ছবিটা ছিল এরকমই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সেই এক ফুটবল। গ্যাব্রিয়েল, কুটিনহোদের বোতলবন্দি করে রেখে চূড়ান্ত সফল পেরুর আর্জেন্তাইন কোচ গ্যারেকা। গোলের মুখ খুলছে না, তবুও দুঙ্গা রিজার্ভ বেঞ্চের দিকে তাকালেনই না ম্যাচের ৭২ মিনিট অবধি। অবশেষে হাল্ককে পরিবর্ত হিসেবে নামালেন গ্যাব্রিয়েলের জায়গায়। চলতি কোপায় প্রথমবার নামলেন হাল্ক। কিন্তু তার ৩ মিনিট পরেই রাইদিয়াজের বিতর্কিত গোলে পিছিয়ে যায় ব্রাজিল। রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে হাত দিয়ে গোল। কিন্তু রেফারি কুনহা গোলকে বাতিল না করায় অবাক ফুটবলবিশ্ব। কিভাবে এই গোলকে স্বীকৃতি দেওয়া হল তা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র। আর সেই বিতর্কিত গোলেই কোপা অভিযান শেষ সাম্বা ফুটবলের। গোল হজমের পর বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও গোল না করার দুর্বলতার সেই একই ছবি। বিতর্কিত গোল হারের পরও দুঙ্গার দলগঠন ও স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা ফুটবলমহলে। ফুটবল বিশেষজ্ঞদের মতে দুঙ্গার ভুল বেশ কয়েকটি জায়গায়। অলিম্পিকের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ন টুর্নামেন্ট কোপা আমেরিকা। কেন কোপায় নেইমার ছাড়াও রিয়াল মাদ্রিদের নিয়মিত লেফটব্যাক মার্সেলোকে রাখা হল না কোপার দলে। দুই, শেষমূহূর্তে কাকা ছিটকে যাওয়ায় কেন কোনও অভিজ্ঞ ফুটবলারকে বদলি হিসেবে ভাবা হল না? তিন, থিয়াগো সিলভা, অস্কারদের দলে না রাখার ভাবনা নিয়ে প্রশ্ন। চার, এই তরুন দলে পরিসংখ্যানের নিরিখে সেরা স্ট্রাইকার হাল্ক। তবুও তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা কেন? ফুটবল বিশেষজ্ঞদের এই প্রশ্নবানে চাপ বাড়ছে দুঙ্গার উপর। আর কোপা বিদায়ের পর ব্রাজিল ফুটবল নিয়ে সমর্থকদের একটাই জিজ্ঞাসা, ১০ বছর সাফল্যহীন সাম্বা ফুটবলের কামব্যাকের মহৌষধ কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget