এক্সপ্লোর

বিরাট নন, ভারতীয় দলের 'সবথেকে গুরুত্বপূর্ণ' ক্রিকেটার কে? জানালেন ইরফান পাঠান

২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ইরফান। এক যুগ পর টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করে তালিকা দীর্ঘায়িত করেছেন যশপ্রীত।

নয়াদিল্লি:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ২ ম্যাচেই ভারতের একতরফা জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় প্রথম ম্যাচে ৩১৮ রানের বিরাট জয় এবং জামাইকায় ২৫৭ রানের বড় ব্যবধানে জয়  ভারতের। ক্যারিবিয়ান সফরে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পরও এমন জয়ের কারিগর মূলত ২ জন। প্রথমজন যশপ্রীত বুমরাহ এবং দ্বিতীয়জন অবশ্যই ইশান্ত শর্মা। অজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারীর শতরান ছাড়া ভারতীয় ব্যাটিং নিয়ে এই ক্যারিবিয়ান সফরে আর তেমন কিছুই বলার নেই। সিরিজ জয়ের সিংহভাগ কৃতিত্বই বোলারদের। বিরাট কোহলি নিজেও কোনও সংশয় না রেখে ব্যাটিং নির্ভরতার বদলে দলগত সাফল্যকেই প্রাধান্য দিয়েছেন। সদ্য সমাপ্ত সিরিজে বিরাট নিজেও তেমনভাবে ঝলসে ওঠেননি। এই সিরিজের ২ টো ম্যাচেই দলের প্রয়োজনে ম্যাচের মোড় ঘুরিয়েছেন বোলাররাই। ইশান্তের ৫ উইকেট, যশপ্রীত বুমরাহর হ্যাটট্রিক, গুরুত্বপূর্ণ সময়ে জাদেজার ৩ উইকেট, এসবই এই সিরিজের চরম প্রাপ্তি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও তাই মনে করেন।

তাঁর মতে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার যশপ্রীত বুমরাহ। ইরফানের কথায়, “আমি বিশ্বাস করি, ও (বুমরাহ) ভারতীয় দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।” ভারতের হয়ে বুমরাহ না খেলতে পারলে তা দলেরই সবথেকে বেশি ক্ষতি, মত বাঁ হাতি এই তারকা ক্রিকেটারের। যশপ্রীত বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ ইরফান আরও বলেন, “ভারত এমন এক ক্রিকেটারকে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ভারতের উচিত তাঁর খেয়াল রাখা। যেকোনও ফরম্যাটেই সাফল্য পাওয়ার মতো ক্ষমতা ওর আছে।” আগামীতে বুমরাহর দখলে থাকবে আরও একাধিক হ্যাটট্রিক, মত ইরফানের।

প্রসঙ্গত, অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম এবং জামাইকার সাবাইনা পার্ক মিলিয়ে ১৩টি উইকেট পেয়েছেন তিনি। তাঁর আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। সেই সুবাদেই ২ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খাতা খুলেছে ভারত। হরভজন সিংহ, ইরফান পাঠানের পর তিনিই তৃতীয় ভারতীয় বোলার যিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের নজির গড়েছেন। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ইরফান। এক যুগ পর টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করে তালিকা দীর্ঘায়িত করেছেন যশপ্রীত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget