এক্সপ্লোর

মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন ধোনি, রুদ্ধশ্বাস জয়ের পরেও কাটা গেল ম্যাচ ফি-র ৫০ শতাংশ

অধিনায়ক হিসাবে আইপিলে একশোতম ম্যাচ জিতলেন ধোনি। তবে সেই কৃতিত্ব ছাপিয়েও শিরোনামে থেকে গেল 'ক্যাপ্টেন কুল' এর মেজাজ হারানোর ঘটনা

জয়পুর: রুদ্ধশ্বাস ম্যাচ। টানটান উত্তেজনা। শেষ বলে ছক্কা মেরে চেন্নাই সুপার কিংসকে নাটকীয় ভাবে ম্যাচ জেতালেন মিচেল স্যান্টনার। ছয় ম্যাচ জিতে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই। তবে বৃহস্পতিবার রাতে সব কিছু ছাপিয়ে গেল এক বিরল দৃশ্য। মাঠে মেজাজ হারালেন মহেন্দ্র সিংহ ধোনি! বরফশীতল মস্তিষ্কের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে ডাকে 'ক্যাপ্টেন কুল' নামে। সেই ধোনিই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন। মাঠেই শুরু করে দিলেন তর্কাতর্কি। শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও, শাস্তিস্বরূপ ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা গেল সিএসকে অধিনায়কের। ঠিক কী হয়েছিল জয়পুরে? রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল সিএসকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তোলে ১৫১/৭। রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সিএসকে। পাল্টা লড়াই শুরু করেন ধোনি ও অম্বাতি রায়াডু। ৪৭ বলে ৫৭ রান করেন রায়াডু। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। বোলার ছিলেন বেন স্টোকস। প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন রবীন্দ্র জাডেজা। তারপরই প্রত্যাঘাত স্টোকসের। ধোনিকে বোল্ড করে দেন ইয়র্কারে। ৪৩ বলে ৫৮ রান করে ফেরেন তিনি। চেন্নাইয়ের জয়ের জন্য তখনও ৩ বলে প্রয়োজন ৮ রান। পরের বলেই ক্রিজে নবাগত স্যান্টনারকে একটি ফুলটস বল করেন স্টোকস। বল কোমরের উপরের উচ্চতায় ছিল। তবে আম্পায়ার সেটিকে 'নো' বল দেননি। স্যান্টনার আবেদন করলেও বলটিকে 'ফেয়ার ডেলিভারি' হিসাবে চিহ্নিত করেন আম্পায়ার। দৃশ্যতই ক্ষিপ্ত ধোনি ডাগ আউট ছেড়ে মাঠে প্রবেশ করে তর্ক জুড়ে দেন আম্পায়ার উল্লাস গান্ধের সঙ্গে। শেষ পর্যন্ত স্কোয়্যার লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ধোনিকে বুঝিয়ে মাঠের বাইরে বার করেন। শেষ বলে সিএসকে-র দরকার ছিল ৩ রান। ছক্কা মেরে চেন্নাইকে জয় উপহার দেন স্যান্টনার। ম্যাচের নিষ্পত্তি হয় নাটকীয় ভাবে। অধিনায়ক হিসাবে আইপিলে একশোতম ম্যাচ জিতলেন ধোনি। তবে সেই কৃতিত্ব ছাপিয়েও শিরোনামে থেকে গেল 'ক্যাপ্টেন কুল' এর মেজাজ হারানোর ঘটনা।

সেরা শিরোনাম

IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget