এক্সপ্লোর

রোহিতের ক্যাচ মিস হতাশার, তবে খেলায় এমন হয়েই থাকে: মোর্তাজা

রোহিতের ক্যাচ মিস নিঃসন্দেহে হতাশজনক, তবে খেলায় এমনটা হয়েই থাকে, মত বাংলাদেশ অধিনায়কের।

বার্মিংহাম: ‘মাখন লাগানো’ হাত, বল তো ফস্কে যাবেই! এজবাস্টনে ভারতের কাছে বাংলাদেশের হারের পর এমনই কটূক্তি জুটেছে তামিম ইকবালের। বাংলাদেশি ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় টাইগারদের হারের কারণ হিসেবে সবথেকে বেশি যে কারণটা তুলে ধরেছে তা হল, মুস্তাফিজুরের বলে ডিপ স্কোয়ার লেগে তামিমের হাত থেকে রোহিতের ক্যাচ ফস্কে যাওয়া! ৯ রানে রোহিত ফিরলে মঙ্গলবারের ম্যাচের ছবিটা নিশ্চিতভাবে অন্যরকম হত, সেকথা বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় বোদ্ধারাও মানছেন। কমেন্ট্রি চলাকালীন সৌরভ গাঙ্গুলিও বলছিলেন, রোহিতের ক্যাচ ফেললে ভুগতে হবে। হলও তাই। ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচের চালক আসনে বসিয়ে দিয়েছেন রোহিতই। তারপর সাকিব আল হাসান, মহম্মদ সাইফুদ্দিনরা লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারেননি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমও রোহিতের ক্যাচ মিস কে বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করেছে। এই পরিস্থিতিতে কার্যত তামিম ইকবালের পাশেই দাঁড়ালেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। রোহিতের ক্যাচ মিস নিঃসন্দেহে হতাশজনক, তবে খেলায় এমনটা হয়েই থাকে, মত বাংলাদেশ অধিনায়কের।

অন্যদিকে ‘জীবনদান’ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন রোহিত শর্মা। ম্যাচ শেষে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েওছেন তিনি। রোহিতের কথায়, “আমি ভাগ্যবান ছিলাম। তবে ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। আমি যখন ব্যাট করি তখন ছোট বাউন্ডারির কথা ভাবি না। সেট হয়ে গেলেই বোলারদের ওপর চাপ বাড়াও, এটাই আমি ভাবি।” একই সঙ্গে, চলতি বিশ্বকাপে চতুর্থ শতরান ও ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর স্বাভাবিকভাবেই আনন্দিত দেখাচ্ছে ভারতীয় দলের সহ অধিনায়ককে।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget