এক্সপ্লোর

Chelsea vs Dortmund: বেনজির কারণে দেরিতে শুরু ম্যাচ, নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসি

UCL: গোটা রাস্তায় এমন জনসমাগম হয় যে, বরুসিয়ার টিমবাস তাতে আটকে পড়ে। যে কারণে বরুসিয়ার ফুটবলারদের মাঠে পৌঁছতে দেরি হয়।

লন্ডন: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোয় চেলসি বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে অভিনব ঘটনা। ভিড়ের চাপে এমনই পরিস্থিতি হয় যে, ম্যাচ শুরু হয় ১০ মিনিট দেরিতে।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ দেখতে উপচে পড়েছিল ভিড়। গোটা রাস্তায় এমন জনসমাগম হয় যে, বরুসিয়ার টিমবাস তাতে আটকে পড়ে। যে কারণে বরুসিয়ার ফুটবলারদের মাঠে পৌঁছতে দেরি হয়। পিছিয়ে যায় কিক অফ। নির্ধারিত সময়ের মিনিট দশেক পরে শুরু হয় খেলা। 

বরুসিয়ার কর্তা এডিন টেরিক সংবাদমাধ্যমকে বলেন, 'আমাদের দেরি হয়েছে। তবে শেষ পর্যন্ত মাঠে পৌঁছতে পেরেছি। আমরা তৈরি। পরের পর্বে যাওয়ার জন্য় আত্মবিশ্বাসী। স্টেডিয়ামের বাইরে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তবে তাতে আমাদের মনোবল নষ্ট হবে না।'

ফাইনালে ওঠার দৌড়ে এগিয়েছিল জার্মানির দল। অন্যদিকে ঘরের মাঠে চেলসির পরীক্ষা ছিল অনেক কঠিন। কারণ, এক গোলের ঘাটতি মিটিয়ে শেষ আটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে অন্তত ২ গোলের ব্যাবধানে জিততে হতো তাদের। 

কিন্তু ম্যাচে দেখা গেল, অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ চেলসি। শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্য়াচে জিতেছিল চেলসি। তবে মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে বরুসিয়াকে ২-০ গোলে হারাল চেলসি। প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। বিরতির পর ২-০ করেন কাই হাভার্ৎজ। পেনাল্টি থেকে গোল করে ২-০ করে দেন তিনি। বাকি ম্যাচে আর কোনও গোল হয়নি। বরুসিয়া বারবার আক্রমণ করেও চেলসির গোলমুখ খুলতে পারেনি।

ম্যাচে বলের দখল অনেক বেশি ছিল বরুসিয়ার পায়ে। ৫৮ শতাংশ বলের দখল রেখেও আর কোনও গোল করতে পারেনি জার্মানির দল। দুই লেগ মিলিয়ে ২-১ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় চেলসি। আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল বরুসিয়াকে।

স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করেছিল দুই দল। কিন্তু আক্রমণে ডর্টমুন্ডের চেয়ে চেলসিই বেশি এগিয়ে ছিল। দুই একবার কাছাকাছিও গিয়েছিল তারা। তবে গুছানো আক্রমণ না হওয়াতে পাওয়া হচ্ছিল না গোল।

এর মাঝে ডর্টমুন্ড ধাক্কা খায় তাদের উইঙ্গার হুলিয়ান বেনেডিত চোটে পড়ে মাঠ ছেড়ে গেলে। অন্য দিকে চেলসিকে সবচেয়ে বড় বিপদে পড়তে হয় ম্যাচের ১৭ মিনিটে। তবে ফ্রি-কিক থেকে মার্কো রিউসের শটে পুরো শরীর এলিয়ে দিয়ে হাত ছুঁয়ে বল বাইরে পাঠিয়ে চেলসিক রক্ষা করেন গোলরক্ষক কেপা। তারপর থেকে আর বড় কোনও সুযোগ পায়নি বরুসিয়া।

আরও পড়ুন: আমদাবাদের পিচ নিয়ে রহস্য, বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রাখছে বোর্ড?

সেরা শিরোনাম

Sarfaraz Khan: তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
KL Rahul: সাফল্য পেতে ছয় মাস আগে থেকেই হোমওয়ার্ক শুরু করেছিলেন, সেঞ্চুরির পর দাবি কেএল রাহুলের
সাফল্য পেতে ছয় মাস আগে থেকেই হোমওয়ার্ক শুরু করেছিলেন, সেঞ্চুরির পর দাবি কেএল রাহুলের
Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget