এক্সপ্লোর

Indian Cricket Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে একসঙ্গে বাদ চার সিনিয়র তারকা

Team India: ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। একসঙ্গে চার সিনিয়র তারকাকে বাদ দেওয়ার মতো ঘটনা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অতীতে ঘটেনি।

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। উইকেটকিপার হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এস ভরত (KS Bharat)। ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। একসঙ্গে চার সিনিয়র তারকাকে বাদ দেওয়ার মতো ঘটনা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অতীতে ঘটেনি।

চেতন শর্মা (Chetan Sharma) জানিয়েছেন, বাদ পড়া চার ক্রিকেটারকে বলা হয়েছে রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের প্রমাণ করতে। পারফর্ম করলে ফের তাঁদের দলে ফেরানো হবে। চেতন সাফ বলেছেন, 'দীর্ঘদিন ক্রিকেট না খেললে কীভাবে দেখাবেন যে আপনার দক্ষতা একইরকম রয়েছে। সেই জন্য রঞ্জি ট্রফি খেলাটা খুব জরুরি। আমরাও রঞ্জি ট্রফি খেলার ওপর জোর দিচ্ছি।' চেতন জানিয়েছেন, চার তারকার সঙ্গেই কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে থাকছেন না। 

প্রধান নির্বাচকের বক্তব্য ভারতীয় ক্রিকেট মহলে ছড়িয়ে পড়তেই একের পর এক জোরাল প্রশ্ন আছড়ে পড়ছে। বলা হচ্ছে, কী করে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মার সঙ্গে এক বন্ধনীতে রাখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে? কারণ, ভারতের শেষ টেস্ট সিরিজে খেলেননি বাংলার উইকেটকিপার। সেই সিরিজের তিন টেস্টের পরিসংখ্যান বলছে, ছয় ইনিংসে রাহানের রান যথাক্রমে ৪৮, ২০, ০, ৫৮, ৯ ও ১। সেই তিন টেস্টের ৬ ইনিংসে পূজারার স্কোর ০, ১৬, ৩, ৫৩, ৪৩ ও ৯। ইশান্ত শর্মা অবশ্য সেই সিরিজে খেলেননি। তিনি শেষ খেলেছিলেন গত বছর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে উইকেটশূন্য ছিলেন দিল্লির ডানহাতি পেসার। তার আগে যে টেস্ট খেলেছিলেন, লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেও কোনও উইকেট পাননি তেত্রিশের ইশান্ত। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ছিলই।

কিন্তু ঋদ্ধি? তিনি শেষ টেস্ট খেলেছিলেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে কানপুরে পিঠের যন্ত্রণা সহ্য করে ম্যাচ বাঁচানো হাফসেঞ্চুরি করেছিলেন। সেই সিরিজের পর থেকে খেলার সুযোগই পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও প্রথম একাদশেকে জায়গা হয়নি। তারপরই তাঁকে ছেটে ফেলা হল। প্রশ্ন উঠছে, আগের সিরিজে যিনি খেলার সুযোগই পেলেন না, তাঁকে কেন নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবেও কি ঋদ্ধিকে রাখা যেত না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget