এক্সপ্লোর

Cheteshwar Pujara: বিলেতে স্বপ্নের ফর্মে পূজারা, ব্যাটে রানের ফুলঝুরি

BCCI: চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে সাসেক্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন পূজারা।

লন্ডন: কাউন্টি ক্রিকেটে থামানো যাচ্ছে না চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। এবার ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পূজারা।

চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে সাসেক্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন পূজারা। ইতিমধ্যেই টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বুধবার ডারহ্যামের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা। যদিও ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় সৌরাষ্ট্রের ব্যাটারকে।

চেস্টার লে স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নামে ডারহ্যাম। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৮ রান সংগ্রহ করে। গ্রাহাম ক্লার্ক করেন ৬৯ রান। জেমস কোলস ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২২৯ রান তুলে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সাসেক্স। পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৯ রান করে নট আউট থাকেন।

চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের ৬ ম্যাচে ১০৪.০০ গড়ে ৪১৬ রান সংগ্রহ করেছেন পূজারা। স্ট্রাইক রেট ১১১.৮২। তিনি সব মিলিয়ে ৩৫টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। এই মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cheteshwar Pujara (@cheteshwar_pujara)

কাউন্টিতে স্বপ্নের দৌড়

কাউন্টিতে (County) স্বপ্নের ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারার। সাসেক্সের (Susex) হয়ে ১৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন সম্প্রতি। মাঠে যখন পূজারা ব্যাট হাতে কাঁপাচ্ছেন তখন তাঁর ছোট্ট মেয়ের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পূজারার (Cheteswar Pujara) চার বছরের মেয়ে অদিতি (Aditi) বাবার সাফল্য যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। পূজারা ১৭৪ রানের ইনিংস খেলে ফেরার সময় দেখা যাচ্ছে যে ড্রেসিংরুমে ভীষণ নাচছে অদিতি।

আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget