এক্সপ্লোর

তাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে ৫৫ বছর পর এশিয়ান কাপে জয় ভারতের, জোড়া গোলে মেসিকে টপকালেন ছেত্রী

আবু ধাবি: ৫৫ বছর পর এশিয়ান কাপে জয়। রবিবার আবুধাবিতে তাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ভারত। জোড়া গোল সুনীল ছেত্রীর। ১টি করে গোল অনিরুদ্ধ থাপা ও জেজের।

এদিন প্রথমার্ধে বল পজিশনের নিরিখে এগিয়েছিল তাইল্যান্ড। কিন্তু বক্সে তাইল্যান্ড হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ভারত। পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। মাত্র ৬ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতায় ফেরে তাইল্যান্ড।

প্রথমার্ধ ১-১ থাকার পর, দ্বিতীয়ার্ধে শুরু মেন ইন ব্লু-র দাপট। সুনীলদের কাউন্টার অ্যাটাকে ছারখার তাইল্যান্ডের রক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতে দুরন্ত মুভমেন্ট থেকে চোখ-ধাঁধানো গোল সুনীলের।

এরপর তাইল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা শুরু করতেই, ভারতের ঘনঘন কাউন্টার অ্যাটাক। আক্রমণ ছেড়ে তাইল্যান্ড তখন রক্ষণাত্মক। ম্যাচের ৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে ব্যবধান বাড়ায় ভারত। ম্যাচের ৮০ মিনিটে জেজের গোলে ৪-১ গোলে জয় নিশ্চিত করে ভারত।

এশিয়ান কাপে ভারতের সবচেয়ে বড় জয়। আবুধাবিতে রচনা হল ভারতীয় ফুটবলের নতুন অধ্যায়ের। ৫৫ বছর পর এশিয়ান কাপে জয় পেল ভারত। সুনীলদের হাত ধরে। এই জয়ের ফলে এএফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবণা জোরালো করল ভারত।

২০১১ সালে বাইচুংয়ের নেতৃত্বে শেষবার খেলেছিল ভারত। সেই দলের একমাত্র সুনীল ছেত্রীই রয়েছেন এই দলে। নতুন দল একেবারে। যারা গত ৩ বছর ধরে একসাথে খেলছে। আর এই জয়ের পরে, আবুধাবিতে এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টে স্বপ্ন দেখাচ্ছে 'নতুন' ভারত।

এদিকে, দলের নজিরের পাশাপাশি, ব্যক্তিগত নজিরও গড়লেন ভারতের গোল-মেশিন সুনীল ছেত্রী। ৩৪ বছরের এই তারকা দেশের হয়ে গোল করার ক্ষেত্রে টপকে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। এখনও পর্যন্ত ১২৮ ম্যাচে ৬৫ গোল করেছেন মেসি। তালিকার শীর্ষে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১৫৪ ম্যাচে করেছেন ৮৫টি গোল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget