এক্সপ্লোর

Indonesia Open 2023: ইন্দোনেশিয়া ওপেনে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নতুন ইতিহাস গড়লেন সাত্ত্বিক-চিরাগ জুটি

Chirag Shetty-Satwiksairaj Rankireddy: নয় ম্যাচে এই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে হারাল ভারতীয় তারকা শাটলার জুটি।

জাকার্তা: ইন্দোনেশিয়ায় ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইতিহাস রচনা করলেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতীয় তারকা। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে (Indonesia Open 2023) সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন। 

ম্যাচে খাতায় কলমে কিন্তু মালয়েশিয়ার জুটিই ফেভারিট হিসাবে কোর্টে নেমেছিলেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় জুটিই দাপট দেখান। ২০১৮ সাল থেকে ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট শুরু হয়েছে। তারপর সাত্ত্বিক-চিরাগই প্রথম ভারতীয় জুটি হিসাবে কোনও ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট জিতলেন। ম্যাচের শুরুটা অবশ্য সাত্ত্বিক-চিরাগ একেবারেই আহামরিভাবে করতে পারিনি। তবে লড়াকু মানসিকতা ও দুর্দান্ত ব্যাডমিন্টনের পরিচয় দিয়ে গেমে ফিরে আসেন তাঁরা। এমনকী প্রথম বিরতির আগে ১১-৯ স্কোরলাইনে এগিয়েও যান।

এরপর খেলা শুরু হলে আর তাঁদের লিড ধরে রাখতে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। তাঁর সহজেই প্রথম গেম জিতে নেন। প্রথম গেম জিতে ম্যাচে এগিয়ে যাওয়ার পর সাত্ত্বিক ও চিরাগ আরও আগ্রাসীভাবে খেলা শুরু করেন। কোনও প্রকারেই তাঁরা এক গেমের লিড হাতছাড়া করতে রাজি ছিলেন না। দ্বিতীয় গেমে তাই শুরু থেকেই দাপট দেখান দুই ভারতীয় শাটলার। চিয়া, ইয়ক শো জুটি লড়াইয়ে ফেরার চেষ্টা করেন বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি।

 

চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গেম জিতে ম্যাচ নিজেদের নামে করে নেয় ভারতীয় জুটি। এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতেছেন। আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন জুটির দখলে এই কৃতিত্ব নেই। সেই অর্থে যুগ্ম ইতিহাস গড়লেন সাত্ত্বিক ও চিরাগ। ভারতীয় শাটলার জুটির দুরন্ত জয়ের পর তাঁদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কেন্দ্রীয় ক্রীড়া, যুবকল্যাণ ও তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget