এক্সপ্লোর

টি ২০-তে চার ও ছয়ে ১০ হাজার রান! এবারের আইপিএলে প্রথমবার নেমেই বড়সড় রেকর্ড ক্রিস গেইলের

এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলেতে নেমেই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যাটে ঝড়। হাফসেঞ্চুরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কিংস ইলেভেন পঞ্জাবের জয়ে অবদান রাখলেন তিনি। সেইসঙ্গে একটা বড়সড় রেকর্ডের মালিকও হলেন স্বঘোষিত ইউনিভার্সাল বস। টি ২০ ক্রিকেটে শুধু চার ও ছয়ের সাহায্যেই মোট ১০ হাজার রান সংগ্রহের বিরল নজির গড়লেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান।

নয়াদিল্লি: এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলেতে নেমেই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যাটে ঝড়। হাফসেঞ্চুরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কিংস ইলেভেন পঞ্জাবের জয়ে অবদান রাখলেন তিনি। সেইসঙ্গে একটা বড়সড় রেকর্ডের মালিকও হলেন স্বঘোষিত ইউনিভার্সাল বস। টি ২০ ক্রিকেটে শুধু চার ও ছয়ের সাহায্যেই মোট ১০ হাজার রান সংগ্রহের বিরল নজির গড়লেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। টি ২০ ক্রিকেটে এই জামাইকান এখনও পর্যন্ত ১০২৭ চার ও ৯৮২ ছক্কা হাঁকিয়েছেন। চলতি আইপিএলে আট বছর পর তিন নম্বরে ব্যাট করতে নামেন গেইল। এর আগে ২০১২-তে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। গেইল সাধারণত ওপেন করেন। কিন্তু গতকাল আরসিবি-র বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করেন তিনি। ৪৫ বলে ৫৩ রান করেন গেইল। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছয় ও একটি চার। শুরুতে একটু নড়বড়ে লাগলেও পরে স্বমেজাজে ফিরে আসেন তিনি। এই ইনিংস পাঁচটি ছয় মেরে আরও একটি নজির গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে ক্রিস গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৭ বার কোনও ইনিংসে পাঁচ বা তার বেশি ছক্কা হাঁকালেন। আইপিএলে এখনও পর্যন্ত গেইলের মোট ছক্কার সংখ্যা ১২৬ ম্যাচে ৩৩১। আইপিএলে সর্বাধিক ছয় মারার ক্ষেত্রেও ব্যাটসম্যানদের তালিকায় সবার আগে তিনি। ম্যাচের শেষে গেইল বলেছেন, আমি নার্ভাস ছিলাম না। এটা ইউনিভার্স বসের ব্যাটিং, কীভাবে নার্ভাস হতে পারি। পেটে সংক্রমণের কারণে বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিল। পরে সুস্থ হয়ে কিংস ইলেভেনের অফিসিয়াল ট্যুইটারে হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, অপেক্ষার শেষ। টুরামেন্টে দলের সম্ভাবনা এখনও শেষ হয়নি। আমরা বাকি সবকটা ম্যাচ জিততে পারি। গতকালের ম্যাচ জিতে পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল বলেছেন, বাঘকে অভূক্ত রাখতে হয়। যেখানেই ব্যাট করুক, সেখানেই ভয়ঙ্কর গেইল। ও পুরো ব্যাপারটাই চ্যালেঞ্জ হিসেবে নেয়। তিন নম্বরে ব্যাট করতে নামলেও গেইল সেই চেনা খেলোয়াড়ই ছিল। ও আজ নিজের কাজটা করে দিয়েছে। আশা করছি, আগামী ম্যাচগুলিতেও তাই করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget