এক্সপ্লোর

ক্রাইস্টচার্চ টেস্ট: বোলারদের লড়াই সত্ত্বেও ফের ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় দিনের শেষেই হারের ভ্রুকুটি ভারতীয় শিবিরে

ট্রেন্ট বোল্টই (৩-১২) নিউজিল্যান্ডের সফলতম বোলার। ক্রিজে হনুমা বিহারী (৫ ব্যাটিং) ও ঋষভ পন্থ (১ ব্যাটিং)।

ক্রাইস্টচার্চ: লড়াইয়ে ফিরিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেই হারের ভ্রুকুটি ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে গেলে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেট ভক্তদের। রবিবার সকালে মহম্মদ শামি-যশপ্রীত বুমরাহর দাপটে ২৩৫ রানে শেষ হয়েছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। শামি ৮১ রানে নিয়েছিলেন চার উইকেট। ৬২ রানে তিন উইকেট নিয়েছিলেন বুমরা। সাত রানের লিড পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে ব্যর্থ ব্যাটসম্যানেরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারতই। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড মাত্র ৯৭ রানের। হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৪২ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। রবিবার সকালে দ্বিতীয় দিনের শুরুতে বিনা উইকেটে ৬৩ নিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড। শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় পেসাররা। সকালের দু’ঘন্টায় এল পাঁচ উইকেট। কিউয়িরা যোগ করলেন মাত্র ৭৯ রান। পর পর আউট হলেন টম ব্লান্ডেল (৩০ রান), অধিনায়ক কেন উইলিয়ামসন (৩ রান), রস টেলর (১৫ রান), টম ল্যাথাম (৫২ রান) ও হেনরি নিকলস (১৪ রান)। শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন কিউয়ি পেসার কাইল জেমিসন। ৬৩ বলে তিনি করলেন ৪৯ রান। যাতে ছিল সাতটি বাউন্ডারি। কলিন ডি গ্র্যান্ডহোম (২৬ রান), নিল ওয়্যাগনার (২১ রান) তাঁকে সঙ্গত করেন। ১৫৩ রানে ৭ উইকেট পড়ার পর শেষ তিন উইকেটে যোগ হল ৮২ রান। শামি-বুমরাহ ছাড়া উইকেট পেলেন রবীন্দ্র জাডেজা (২-২২) ও উমেশ যাদব (১-৪৬)। ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনার  ময়ঙ্ক অগ্রবাল (৩ রান) ও পৃথ্বী শ (১৪ রান)-কে আউট করেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। এরপর বিরাট কোহলিকে (১৪ রান) এলবিডব্লিউ করেন কলিন ডি গ্র্যান্ডহোম। ফিরে গিয়েছেন অজিঙ্ক রাহানে (৯), চেতেশ্বর পূজারা (২৪), নৈশপ্রহরী উমেশ যাদবও (১)।  দিনের শেষে ছয় উইকেটে ৯০ তুলেছে ভারত। ট্রেন্ট বোল্টই (৩-১২) নিউজিল্যান্ডের সফলতম বোলার। ক্রিজে হনুমা বিহারী (৫ ব্যাটিং) ও ঋষভ পন্থ (১ ব্যাটিং)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget