এক্সপ্লোর

Chuni Goswami Gate Inauguration: নববর্ষে মোহনবাগান ক্লাবে সুনীল গাওস্কর, উদ্বোধন করলেন চুনী গোস্বামী গেট

Sunil Gavaskar: সুনীল গাওস্করের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক একটি ব্যাটে অটোগ্রাফ দেন।

কলকাতা: আজ পয়লা বৈশাখ। প্রতি বছরই এই দিনে ময়দানে উৎসবের আমেজ চোখে পড়ে। ময়দানের বড় বড় ক্লাবগুলি এইদিনই বার পুজো করে থাকে। এবারও তাঁর অন্যথা হল না। শনিবার সকালে ধুমধাম করে মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) আয়োজিত হল বার পুজো। এই বছর সবুজ-মেরুন তাঁবুতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।

চুনী গোস্বামী গেট উদ্বোধন

প্রতি বছরের ন্যায় এ বছরও বার পুজোর পাশাপাশি মোহনবাগান ক্লাবের তরফে আগেভাগেই জানানো হয়েছিল আজকেই ক্লাবের নবনির্মিত প্রধান প্রবেশদ্বার 'চুনী গোস্বামী গেট'-র (Chuni Goswami Gate) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেই মতোই এদিন সকাল সকাল সবুজ-মেরুন তাঁবুতে পৌঁছে যান 'লিটল মাস্টার', ফিতে কেটে গেটের উদ্বোধন করেন তিনি। এরপরেই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক একটি ব্যাটে অটোগ্রাফ দেন।

ধন্যবাদ জ্ঞাপন

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত। তিনি সকলকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'ভারতীয় ফুটবলের একজন আইকন চুনী দার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। আমার ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।' 

তিনি আরও যোগ করেন, 'আমার ছেলে (রোহন গাওস্কর) ভীষণ বড় মোহনবাগান সমর্থক। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে কিন্তু দারুণ খুশি হয়েছিল। আমি এই সুযোগ পাওয়ায় আপ্লুত। আমার মতে চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুণ গর্বের। আবারও তাই সকলকেই এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাব।'

প্রসঙ্গত গাওস্করের পাশাপাশি এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিদুৎ, ক্রীড়া ও যুব কল্য়াণ মন্ত্রী অরূপ বিশ্বাসরা ছিলেন। উপস্থিত ছিলেন প্রয়াত কিংবদন্তির স্ত্রী বাসন্তী গোস্বামীও।                                                                             

আরও পড়ুন: পার্পল ক্যাপ-র দৌড়ে এখনও শীর্ষে চাহালই, কত নম্বরে রয়েছেন নারাইনরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget