এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ-র দৌড়ে এখনও শীর্ষে চাহালই, কত নম্বরে রয়েছেন নারাইনরা?

PL 2023: ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

কলকাতা: গত বছরের আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ (Purple Cap) জিতেছিলেন রাজস্থান রয়্যালসের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এ বছরও এখনও পর্যন্ত ১৯টি ম্যাচের পর তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরেও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। 

শীর্ষে চাহাল

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলে যিনি পরিচিতি তৈরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে। তবে ট্রফির দেখা না পাওয়ায় দল ঢেলে সাজিয়েছিল আরসিবি। গত মরসুমেই ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার লেগস্পিনারকে। তবে রাজস্থানের জার্সিতে প্রথম মরসুমেই নজরকাড়া পারফর্ম করেছিলেন তারকা লেগস্পিনার। নতুন মরসুমেও বল হাতে তাঁর দাপট অব্যাহত।

পরিসংখ্য়ান বলছে, এই মুহূর্তে পার্পল ক্যাপ রয়েছে লেগস্পিনার চাহালের দখলে। ৪ ম্যাচে যিনি ১০ উইকেট নিয়েছেন। ইকনমি? ৭.৫৬। অর্থাৎ, ওভারপ্রতি মাত্র সাড়ে সাত রান করে খরচ করেছেন চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ঈর্ষণীয় রেকর্ড। চাহাল রিস্টস্পিনার। তাই এত অল্প রান খরচ করে তাঁর ১০ উইকেট সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছে। একটি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন চাহাল। তবে এখনও পর্যন্ত কোনও মেডেন ওভার নেননি। অবশ্য শুধু শীর্ষস্থান নয়, কেকেআর-সানরাইজার্স ম্যাচের পরে পাঁচ সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় কোনওরকম রদবদলই হয়নি। 

দুইয়ে রয়েছেন রশিদ খান (Rashid Khan)। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গুজরাত টাইটান্সের লেগস্পিনার রয়েছেন তালিকায় দুই নম্বরে। মার্ক উড এক ধাপ নীচে তিন নম্বরে রয়েছেন। ইংরেজ পেসার তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ৫ উইকেটও নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস তারকা। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে চার নম্বরে গুজরাত টাইটান্সের আরেক তারকা আলজারি জোসেফ। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের অর্শদীপ সিংহও। তবে ইকনমি তুলনামূলকভাবে বেশি থাকায় তিনি জোসেফের এক ধাপ নীচে, পাঁচ নম্বরে রয়েছেন।

কত নম্বরে কেকেআর তারকারা?

গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ও চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডেও ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন। ইকনমি বেশি হওয়ায় তালিকায় ৬ ও ৭ নম্বরে রয়েছেন তাঁরা। নাইট দলের দুই স্পিনার সুনীল নারাইন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তী যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে রয়েছেন। উভয়েই চার ম্যাচে ছয়টি করে উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, সানরাইজার্সের বিরুদ্ধে বরুণ একটি উইকেট নিলেও, নারাইন কিন্তু কোনও উইকেট পাননি। 

আরও পড়ুন: ৪ ম্যাচে ২৩৩ রান! অরেঞ্জ ক্যাপ এখনও ধবনের দখলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget