এক্সপ্লোর

US Open: দর্শকাসনে খেলা উপভোগ করা থেকে আর্থার অ্যাশ কোর্টের নতুন রানি গফ

Coco Gauff Champion: ২০১৯ সালে সর্বকনিষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে মাত্র ১৫ বছর বয়সে উইম্বলডনে খেলার যোগ্য়তা অর্জন করেছিলেন গফ। চতুর্থ রাউন্ডেও পৌঁছেছিলেন তিনি।

নিউ ইয়র্ক: বয়স মাত্র ১৯। আর এই বয়সেই দ্বিতীয় কনিষ্ঠতম টেনিস প্লেয়ার হিসেবে মহিলাদের সিঙ্গলসে যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2023) জিতলেন কোকো গফ (Coco Gauff)। আর্থার অ্যাশ স্টেডিয়ামে গতকাল খেতাবি লড়াইয়ে আমেরিকার টেনিস প্লেয়ার হারিয়ে দিলেন বেলারুশের টেনিস সুন্দরী আরিয়ানা সাবালেঙ্কাকে। খেলার ফল গফের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২। প্রথম সেটটি সাবালেঙ্কা জয় ছিনিয়ে নিলেও পরের ২ টো সেটে আর দাঁড়াতেই দেননি আমেরিকার মহিলা টেনিস প্লেয়ার। খেলায় জয়ের পরই আনন্দে কান্নায় ভেঙে পড়েন কোকো। ১৯৯৯ সালে আমেরিকার সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন। এরপর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এই খেতাব জিতলেন আমেরিকার কোকো গফ। 

২০১৯ সালে সর্বকনিষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে মাত্র ১৫ বছর বয়সে উইম্বলডনে খেলার যোগ্য়তা অর্জন করেছিলেন গফ। চতুর্থ রাউন্ডেও পৌঁছেছিলেন তিনি। গত বছর ফরাসি ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন গফ। সেবার ইকা সোয়াটেকের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। এবার খেতাবও জিতে গেলেন। ইউ এস ওপেনের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই ইউ এস ওপেনের মঞ্চেই একবার গ্যালারিতে খেলা উপভোগ করছিলেন ছোট্ট গফ। এরপর গতকাল সেই আর্থার অ্যাশ কোর্টেই খেতাব জিতে নিলেন। ১৯৯৯ সালে বছর ১৮ বছরের সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গিসকে হারিয়েছিলেন। শেষ বার টিন এজার হিসেবে সেরেনা জিতেছিলেন যুক্তরাষ্ট্র ওপেন। এবার জিতলেন গফ। ক্রমতালিকায়ও তিনে উঠে এলেন এই তরুণী। খেতাব হাতে নিয়ে গফ বলেন,  ''আমি এখন নিউ ইয়র্ক সিটিতে রয়েছি। সদ্য কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলাম। যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। যাঁরা যাঁরা ফাইনালটা দেখলেন তাঁদের সকলেও জানাই অনেক অনেক ধন্যবাদ।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by US Open (@usopen)

আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ। ২০২১ সালে এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ২ জনে। সেবার জোকারকে হারিয়ে দিয়েছিলেন ড্যানিল। এবার কি হবে? উল্লেখ্য, এই মুহূর্তে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক জোকার। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সেমিফাইনালে বেন শেল্টনকে হারিয়ে দিয়েছিলেন তিনি। অন্যদিকে মেদভেদেভ হারিয়েছিলেন কার্লোস আলকারাজকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget