এক্সপ্লোর

Lakshya Sen Wins Gold: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, সোনা জিতে ইতিহাস লক্ষ্যর

CWG 2022: কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের সোনার দিন। মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন ভারতের পি ভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন লক্ষ্য সেন।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের সোনার দিন। মহিলা সিঙ্গলসে সোনা জিতেছিলেন ভারতের পি ভি সিন্ধু (PV Sindhu)। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)।

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মালয়েশিয়ার জে ইয়ং ইংয়ের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য। প্রথম গেমে তিনি লড়াই করেও হেরে যান। ২১-১৯ ব্যবধানে প্রথম গেম জেতেন জে ইয়ং। অনেকে ধরেই নিয়েছিলেন যে, প্রথমবার কমনওয়েলথ গেমসে (CWG 2022) ব্যাডমিন্টনের ফাইনাল খেলতে নেমে রুপো নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে লক্ষ্যকে।

কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতীয় শাটলার। দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তিনি। ২১-৯ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেম ২১-১৬ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন লক্ষ্য।

সোনার দৌড়

ব্য়াডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) সোনা জয় ব্যাডমিন্টনে (Badminton)। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু।

এদিন প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে আর প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি হায়দরাবাদি তরুণী। ধীরে ধীরে ম্যাচে ছন্দ ফিরে পাচ্ছিলেন। যা বোঝাই যাচ্ছিল। একের পর এক দুরন্ত কাউন্টার, স্ল্যাশের কোনও জবাব ছিল না মিশেলের কাছে। দ্বিতীয় গেমে দ্রুত ১০ পয়েন্ট ছিনিয়ে নেন সিন্ধু। এরপর দ্বিতীয় গেমে ২১-১৩ গেমেই জয় ছিনিয়ে সোনা জিতে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলার। এর আগে সিঙ্গলসে গ্লাসগোতে ব্রোঞ্জ ও গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন সিন্ধু। এর আগে গ্লাসগোতে এই মিশেলের বিরুদ্ধে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিন্ধুর। কিন্তু এরপর থেকে আর মিশেল সিন্ধুকে হারাতে পারেননি। এবার তো একেবারে সোনা জয়ের মঞ্চেই বাজিমাত করলেন হায়দরাবাদি তরুণী।

এই নিয়ে কমনওয়েলথ গেমস -এ ২০টি সোনা ঝুলিতে পুরল ভারত। মোট পদকের সংখ্যা হল ৫৭। ভারত রুপো জিতেছে ১৫টি ও ব্রোঞ্জ জিতেছে ২২টি। এদিকে সিন্ধুর জয়ের সঙ্গে সঙ্গেই নিউজিল্য়ান্ডকে টেক্কা দিয়ে পদক জয়ের নিরিখে টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

আরও পড়ুন: দলীপ ট্রফি দিয়ে মরসুম শুরু, ফিরছে ইরানি কাপ, ইডেনে রঞ্জির হোম ম্যাচ খেলবে বাংলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget