এক্সপ্লোর

Commonwealth Games 2022 : কমনওয়েলথে অব্যাহত ধারাবাহিকতা, ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ সন্দীপ কুমারের

Sandeep Kumar : দিয়েছেন নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ৩৮:৪৯.২১। আগের দিনেই মহিলা বিভাগের ফাইনালে রুপো জিতেছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী।  

বার্মিংহাম : কমনওয়েলথ গেমস ২০২২-এ একের পর এক চোখধাঁধানো প্রদর্শন। সেই তালিকায় নতুন সংযোজন সন্দীপ কুমার। ১০ হাজার মিটার পুরুষ রেস ওয়াকে জিতে নিলেন ব্রোঞ্জ। এই সাফল্য অর্জনে উজার করে দিয়েছেন নিজেকে। দিয়েছেন নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ৩৮:৪৯.২১। আগের দিনেই মহিলা বিভাগের ফাইনালে রুপো জিতেছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী।  

 ১০ হাজার মিটার পুরুষ রেস ওয়াকে সোনা জিতে নিয়েছেন কানাডার ইভান ডানফি। তাঁর টাইমিং ৩৮: ৩৬.২৭। যা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড। এটা তাঁর নিজস্ব সেরা পারফরম্যান্সও। এদিকে একই বিভাগে রুপো জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার ডেকলান টিঙ্গেও। তাঁর টাইমিং ৩৮:৪২.৩৩। টিঙ্গেরও এটা সেরা পারফরম্যান্স। 

একের পর এক সাফল্য-

কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরির কাজ অব্য়াহত। কিছুক্ষণ আগেই বক্সিংয়ে সোনা জিতেছিলেন নীতু ও অমিত পাংহাল। এরপর ভারতকে সোনা এনে দেন এল্ডহোস পালও।

আরও পড়ুন ; শাপমোচন! ১৬ বছর পর পদক জিতল ভারতীয় মহিলা হকি দল

পুরুষদের ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতকে ট্রিপল জাম্পে প্রথম সোনা জেতালেন এল্ডহোস পাল। তিনি ১৭.০৩ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন। অল্পের জন্য় সোনা হাতছাড়া আরেক ভারতীয় আব্দুল্লা আবুবাকেরের। তিনি ১৭.০২ মিটার লাফিয়ে রুপো জিতলেন। এই বিভাগে তৃতীয় ভারতীয় হিসাবে অংশগ্রহণ করা প্রবীণ চিত্রাভেল পঞ্চম স্থানে শেষ করেন। তাঁর লাফে তিনি ১৬.৮৯ মিটার অতিক্রম করেছিলেন।

এদিকে টোকিও অলিম্পিক্স ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় হকি দলেরই পুনরুত্থানের সাক্ষী ছিল। সেই ধারা অব্যাহত রইল বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)। ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও পদক জিতল।

রবিবার (৭ অগাস্ট) ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই গোল্ড জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এদিন সেই টাই ব্রেকারে জিতেই আসল সোনা। সাধারণত যেমনটা হয়ে থাকে, ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। তাঁর দৌলতেই এবার আর কমনওয়েলথ থেকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না ভারতের মহিলা হকি দলকে।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget