এক্সপ্লোর

Copa America Final: কোপায় হার, কান্নায় ভেঙে পড়া নেইমারকে বুকে জড়িয়ে সান্ত্বনা মেসির

হারের পর কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের ফরওয়ার্ড নেইমার। তাঁকে সান্ত্বনা জানাতে এগিয়ে এলেন বন্ধু মেসি।

রিও দে জেনেইরো : একজনের দীর্ঘ কেরিয়ারে স্বপ্ন পূরণ, অন্যজনের স্বপ্নভঙ্গ। কোপা আমেরিকার ফাইনালের পর মারাকানাজুড়ে নানা ছবি ধরা পড়ল। কোথাও কিংবদন্তি মেসিকে কাঁধে তুলে নিলেন টিমমেটরা। তো জাতীয় দলের জার্সিতে প্রথম বড় ট্রফি হাতে উচ্ছ্বাস মেসির।

কিন্তু, এইসব কিছুকে ছাপিয়ে গেল মেসির সহমর্মিতা । যা ভোলার নয়। হারের পর কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের ফরওয়ার্ড নেইমার। তাঁকে সান্ত্বনা জানাতে এগিয়ে এলেন বন্ধু মেসি। বুকে জড়িয়ে ধরে তাঁকে সমবেদনা জানা। যে ছবি বন্দি হয়ে থাকবে কোপা আমেরিকার ইতিহাসে।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর পুরো ক্যামেরা তাক করেছিল আর্জেন্তিনার দিকে। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল লা আলবিসেলেস্তেরা। সেটাই ছিল দিয়েগো মারাদোনার দেশের বড় মঞ্চে শেষ আন্তর্জাতিক ট্রফি। এর পর ২৮ বছরের দীর্ঘ খরা। কাজেই এতদিন পর ট্রফি জিতে যে বাঁধনহারা উচ্ছ্বাসে আর্জেন্তিনা মেতে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। ধরাও পড়ল সেই ছবি। অন্যদিকে পরাজয়ের হতাশা গ্রাস করে ব্রাজিলের ফুটবলারদের। নেইমারকে দেখে সেই চিত্রটা আরও পরিষ্কার হয়ে উঠছিল। হাঁটু গেড়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে।

নেইমার হয়ত আগামী দিনের দেশের জার্সি গায়ে অনেক ট্রফি জিতবেন। কিন্তু, এই ক্ষত তাঁর চিরকাল থেকে যাবে। কারণ, মেসির মতো কিংবদন্তির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ তো আর সচরাচর পাওয়া যায় না। কাজেই হারের দুঃখ গ্রাস করে নেইমারকে। সতীর্থ, ম্যানেজার, সাপোর্ট স্টাফরা এগিয়ে আসেন তাঁকে সান্ত্বনা জানাতে। কিন্তু, হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য ছিল মেসির সান্ত্বনা। নেইমারকে বুকে আঁকড়ে ধরে সান্ত্বনা জানান মেসি। 

কোপা আমেরিকার ফাইনালের আগে বেস্ট প্লেয়ারের ভোট পান নেইমার ও মেসি। নেইমার এই টুর্নামেন্টে দুটি গোল করেছেন। পাঁচ ম্যাচে তিনটিতে গোল করতে সাহায্য করেছেন। অন্যদিকে মেসি জালে বল ঢুকিয়েছেন চার বার। ছয় ম্যাচে গোল করতে সাহায্য করেছেন পাঁচ বার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

The Hundred Auction: 'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
IPL 2026: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মানচিত্রে ছিলেন না, তিনিই আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক!
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মানচিত্রে ছিলেন না, তিনিই আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক!
The Hundred Auction: কেন পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়া হল? বিতর্কের মুখে কী যুক্তি ভারতীয় দলের কোচের?
কেন পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়া হল? বিতর্কের মুখে কী যুক্তি ভারতীয় দলের কোচের?
BAN vs PAK: বাংলাদেশের কাছে লজ্জাজনক হার, পাকিস্তানকে তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার
বাংলাদেশের কাছে লজ্জাজনক হার, পাকিস্তানকে তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget