এক্সপ্লোর

IND vs WI: ক্যারিবিয়ান বধের পর কেকেআরের এই তরুণ ক্রিকেটারে মজে দ্রাবিড়

IND vs WI: গত বছর টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ভারত। সেই সিরিজেই সুযোগ পেয়েছিলেন মধ্যপ্রেদেশের এই তরুণ অলরাউন্ডার। কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি।

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর রবিবার জয়ের পর ক্যারিবিয়ানদের সিরিজে হোয়াইটওয়াশ করে দিল রোহিত বাহিনী। আর এরপরই দলের তরুণ ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। গত বছর টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ভারত। সেই সিরিজেই সুযোগ পেয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। কিন্তু তখন পরফর্ম করতে পারেননি তিনি। এরপর ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের জায়গা হারান মধ্যপ্রেদেশের এই তরুণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৩ ম্যাচে ঝুলিতে পুরেছেন ৯২ রান। স্ট্রাইক রেট ১৮৪। এছাড়া বল হাতে ঝুলিতে পুরেছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। 

রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বধের পর ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, ''নিউজিল্যান্ড সিরিজ দেখার পরই আমরা বুঝতে পারছিলাম ওঁর ক্ষমতা, দক্ষতা সম্পর্কে। বেঙ্কটেশ ওর ফ্র্যাঞ্চাইজির জন্য আইপিএলে অন্য পজিশনে খেলতে নামে। কিন্তু এবিষয়ে আমরা প্রথম থেকেই ওর কাছে ক্লিয়ার ছিলাম, যে কি চাইছি আমরা। কারণ জাতীয় দলে আমাদের টপ অর্ডারে কোনও জায়গা নেই। সবাই প্রতিষ্ঠিত। আর তাই মিডল অর্ডারে ওকে চ্যালেঞ্জ হিসেবে নিতে বলা হয়েছিল। আর প্রতিটা সিরিজ পরপর নিজেকে ক্রমাগত উন্নতি করে চলেছে বেঙ্কটেশ।''

সিরিজ জয় আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। রবিবাসরীয় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে।

রবিবার প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৪/৫। জবাবে ১৬৭/৯ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে দুরন্ত ছন্দে হর্ষল পটেল। ৪ ওভারে ২২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। দুটি করে উইকেট দীপক চাহার, বেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget