এক্সপ্লোর

IPL 2022: দেশজুড়ে করোনা থাবা, মহারাষ্ট্রেই পুরো আইপিএল আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

IPL 2022: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। দেশের মাটিতে যাবতীয় খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই: দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।এই পরিস্থিতিতে তা প্রভাব ফেলেছে ক্রীড়াক্ষেত্রেও। বিভিন্ন টুর্নামেন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে আইপিএলের জন্যও ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী মরসুমে পুরো টুর্নামেন্টই মহারাষ্ট্রে আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বোর্ডের।সূত্রের খবর, বোর্ডের তরফে তিনটি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। সেগুলো হল ওয়াংখেড়ে, ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম। 

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। দেশের মাটিতে যাবতীয় খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। আর তাই কোভিড ইস্যুকে মাথায় রেখে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হতে পারে। তেমনই ভাবনাচিন্তা করছে বিসিসিআই। যদিও এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এরপর সেখানে ওয়ান ডে সিরিজ খেলবে। এরপর দেশে ফিরে আসবে তারা। ওয়েস্ট ইন্ডিজ দল ফেব্রুয়ারিতে ভারতে আসবে সীমিত ওভারের ৬টি ম্যাচ খেলতে। তার মধ্যে রয়েছে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি। 

৬ ফেব্রুয়ারি আমদাবাদে প্রথম ম্যাচ। এছাড়া খেলা হওয়ার কথা জয়পুর (৯ ফেব্রুয়ারি), কলকাতা (১২ ফেব্রুয়ারি), কটক (১৫ ফেব্রুয়ারি), বিশাখাপত্তনম (১৮ ফেব্রুয়ারি) ও তিরুভনন্তপুরম (২০ ফেব্রুয়ারি)। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিসিআই চাইছে ৬টি ম্যাচ যাতে ৩টে ভেন্যুতে করা যায়। অত্যাধিক ট্র্যাভেলের ফলে প্লেয়ারদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

এদিকে, গোটা দেশে হুড়হুড়িয়ে বাড়ছে করোনা (Corona)। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হচ্ছে সব মহলে। পরিস্থিতি সামাল দিতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ জোহানেসবার্গে রাহানে দায়িত্বে থাকলে ফল অন্যরকম হত, মনে করছেন এই প্রাক্তন ওপেনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget