এক্সপ্লোর

কোহলির আগ্রাসনকে সমর্থন বর্ডারের, বললেন, ক্রিকেটে ওঁর মতো আবেগপ্রবণ চরিত্র থাকা প্রয়োজন

পারথ: একদিকে যখন পারথ টেস্টে হার ও টিম পেইনের সঙ্গে হওয়া তাঁর বাদানুবাদ ঘিরে ক্রিকেট দুনিযার সিংহভাগ বিরাট কোহলির সমালোচনায় মুখর, তখন তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক অ্যালান বর্ডার। ২২ গজে বিরাটের বিতর্কিত আগ্রাসী আচরণকে ‘আবেগের বহিঃপ্রকাশ’ বললেন তিনি। একটি প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বর্ডারের বক্তব্য, বর্তমান সময়ে এই খেলাটায় খুব বেশি দাপুটে চরিত্র নেই। পেশাদারিত্বের যুগে তার কিছুটা অভাব রয়েছে। ক্রিকেটে ওর মতো আবেগপ্রবণ চরিত্রের প্র্য়োজন আছে। পারথ টেস্টের চতুর্থ দিনে টিম পেইন যখন রান নিতে যান, তখন তাঁর রাস্তায় এসে দাঁড়ান কোহলি, এই অভিযোগে দুজনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। শেষ পর্যন্ত আম্পায়ারের মধ্যস্থতায় সমস্যা মেটে। এই ঘটনার পর অজি সংবাদমাধ্যম তো বটেই, সঞ্জয় মঞ্জরেকর সহ অনেক ভারতীয় ক্রিকেটারও কোহলির সমালোচনা করেন। নিন্দা করেন ক্রিকেটার মাইক হাসি, প্রাক্তন অজি ফাস্ট বোলার মিচেল জনসনও। কিন্তু তাঁদের মন্তব্য থেকে ৩৬০ ডিগ্রি উল্টো সুরে বর্ডারের বক্তব্য, টিম ইন্ডিয়া উইকেট পেলে কোহলির উচ্ছাস অতিরিক্ত হলেও মন্দ নয়। তাঁর প্রচেষ্টারই প্রতিফলন ঘটে তাতে। এটা প্যাশন। দল উইকেট পেলে ওঁর মতো আবেগে ভেসে যেতে আর কাউকে দেখিনি। তিনি বলেছেন, অ্যাওয়ে সিরিজে জয়ের মাধ্যমে নিজের ঐতিহ্যের ছাপ ফেলার বাসনার জন্যই সম্ভবত কোহলি আগ্রাসন দেখিয়ে ফেলে। বিদেশের মাটিতে জিততে মুখিয়ে রয়েছে ও এবং সেটা ন্যয্য কারণেই প্রত্যাশা করতে পারে। আপনাদের বিচারে ক্যাপ্টেনের সেটাই তো মাপকাঠি বলে মনে হয়। বিরাটের নেতৃত্বে দেশের বাইরে পরপর দুটি সিরিজে হেরেছে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন কোহলি বোঝেন, দেশের মাটিতে জয়ের পাশাপাশি বিদেশের মাটিতেও জয় ছিনিয়ে আনাটা গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন বর্ডার। তিনি আরও বলেন, টিম ইন্ডিয়ার বাকিরাও ভাল, কিন্তু বিরাট হয়ত মনে করেন, তাঁর সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার এবং সেজন্যই আবেগ দেখিয়ে ফেলেন, সেটা হয়তো ওঁর ব্যবহারে স্বাভাবিক ভাবেই চলে আসে।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget