এক্সপ্লোর

World Cup 2023: কবে থেকে শুরু হবে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট বিক্রি? কীভাবে সংগ্রহ করবেন টিকিট?

World Cup Cricket: আগামী অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। ভারত-পাকিস্তান ম্যাচের দিন নবরাত্রি। তাই সেই ম্যাচের দিন বদলাতে পারে।

মুম্বই: চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ২০১১ সালের পর ফের একবার উপমহাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কিন্তু এবার শুধু অনলাইনের টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না। যাঁরা যাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখতে আসবেন, তাঁদের সেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ছাপা টিকিটও সংগ্রহ করতে হবে, শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে রাজ্য় ক্রিকেট সংস্থার কাছে টিকিটের দাম প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিটের দাম কত রাখা হবে, তা জানতে চাওয়া হয়েছে।

আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে  ১৫ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ ওইদিন নররাত্রি শুরু হচ্ছে। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই। সেই কারণেই ম্যাচের দিনক্ষণ বদল থেকে ভেন্যু বদল, সব নিয়েই জল্পনা-কল্পনা চলছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

জয় শাহ সাফ জানিয়ে দিচ্ছেন ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদেই খেলা হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মহাদ্বৈরথের জায়গা বদল হচ্ছে না। তবে নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয়, সেই ম্যাচের দিনক্ষণে বদল ঘটতে চলেছে।  আগামী দুই, তিনদিনের মধ্যেই এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলেও দাবি করছেন বিসিসিআই সচিব। অবশ্য এই বদলটা নিরাপত্তার অভাবের কারণে নয় বলেও দাবি করেছেন তিনি।

জয় শাহ রিপোর্টারদের বলেন, 'তিন সদস্য সূচি বদলের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। শুধুমাত্র দিনক্ষণ বদলাবে, মাঠ কিন্তু বদলাচ্ছে না। দুইটি ম্যাচের আগে পাঁচ-ছয়দিনের ব্যবধান থাকলে, সেটাকে কমিয়ে আমরা চার-পাঁচদিন করার চেষ্টা করছি। আসন্ন তিন, চার দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির সঙ্গে কথাবার্তা বলেই সূচি বদল করা হবে।' তিনি আরও যোগ করেন, 'মাত্র কয়েকজন বোর্ড সদস্যই আইসিসির কাছে আবেদন করেছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা দেওয়াটা কোনও বিষয় নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget