এক্সপ্লোর

T20 World Cup: বিশ্বকাপের মঞ্চেই কি গড়বেন বিশ্বরেকর্ড? কী বলছেন রাশিদ খান?

Rashid Khan: আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে চলেছে আফগানিস্তান। রশিদ খানের অধিনায়কত্বেই টুর্নামেন্টে খেলতে নামবে আফগানরা।

চেন্নাই: টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই কি অনন্য রেকর্ড গড়তে চলেছেন রশিদ খান? আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে চলেছে আফগানিস্তান। রশিদ খানের অধিনায়কত্বেই টুর্নামেন্টে খেলতে নামবে আফগানরা। টি টোয়েন্টিতে ৭০০ উইকেটের মালিক হওয়া এক অনন্য কীর্তি। কুড়ির ফর্ম্যাটে আর মাত্র ৪ উইকেট দূরে রয়েছেন রশিদ সেই কীর্তির কীর্তিমান হতে।

 এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ৫১৫ ম্যাচ খেলে ৬৯৬টি উইকেট ঝুলিতে পুরেছেন রশিদ। তবে নিজের মাইলস্টোন নিয়ে বেশি ভাবছেন না রশিদ। তিনি বলছেন, "আমি মাত্র ৯-১০ বছরই হল যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, এরমধ্যেই টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাওয়াটা কিন্তু মুখের কথা নয়। ২০০৪-২০০৫ এ টি টোয়েন্টি ফর্ম্যাট সম্পর্কে আমাদের কোনও ধারণাই ছিল না। আর আজ এই ফর্ম্যাটে সর্বাধিক উইকেটের মালিক হওয়া অবিশ্বাস্য অনুভূতি। তবে আমি এগুলো নিয়ে বেশি মাথা ঘামাই না৷ আমি জানি মিডিয়া এই বিষয় নিয়ে চর্চা করেই। হ্যাঁ, আমি ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ উইকেট নিয়েছি এই ফর্ম্যাটে। তবে তা নিয়ে বেশি ভাবিনি কখনও।" টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রায় ১৯ গড়ে বোলিং করেছেন রশিদ। আঠারোবার ইনিংসে ৪ উইকেট ও চারবার ইনিংসে ৫ উইকেট নিয়ছেন। 

বিশ্বকাপের প্রথম ম্য়াচ জয়ের পর কী বললেন সূর্যকুমার
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ সফর শুরুর ম্যাচেই স্কাইয়ের অপরাজিত ৮৪ রানের ইনিংস দলকেই শুধু জেতায়নি, তাঁকে ম্যাচের সেরার পুরস্কারও এনে দিয়েছে। ম্যাচের পর ভারত অধিনায়ক বেশ কয়েকটি বিষয়ে নিজের মনোভাব তুলে ধরেছেন। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল। ভারত অধিনায়ক বলেন, ''আমি কতটা চাপে ছিলাম তা শুধু আমিই জানি। তবে নিজের ওপর বিশ্বাস ছিল। আমি জানতাম শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। জয় পেলেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আরও ভাল এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে পারতাম। একটা বা দুটো ভাল পার্টনারশিপ হলে আমরা অনায়াসেই ১৬০ রানে পৌঁছে যেতাম। সব ভুল তো আমরা এড়িয়ে যেতে পারি না।'' ভারতের বিশ্বকাপের মঞ্চে আগামী মহারণ নামিবিয়ার বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget