এক্সপ্লোর

IND vs AUS: চতুর্থ টি-টোয়েন্টির আগেই আচমকা ট্রাভিস হেডকে ছেড়ে দিল অজি শিবির, কিন্তু কেন?

Travis Head: অ্য়াশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ নভেম্বর থেকে। পারথে প্রথম টেস্ট। চলতি টি-টোয়েন্টি সিরিজের পরই গুরুত্বপূর্ণ অ্য়াশেজ।

গোল্ডকোস্ট: টি-টোয়েন্টি সিরিজের ফল এই মুহূর্তে ১-১। প্রথম ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে জয় ছিনিয়ে দেয় অজি শিবির। তৃতীয় ম্য়াচে পাল্টা জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। এবার চতুর্থ টি-টোয়েন্টির আগেই আচমকা দলের তারকা ব্যাটারকে ছেড়ে দিল অজি শিবির। কথা হচ্ছে ট্রাভিস হেডকে নিয়ে। ভারতের বিরুদ্ধে যার ব্যাট বারবার কথা বলে। কিন্তু কেন হঠাৎ হেডকে ছেড়ে দেওয়া হল? 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্য়াচেই সুযোগ পেয়েছিলেন হেড। খেলেছিলেন। এবার লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে ফের খেলতে দেখা যাবে হেডকে। শেফিল্ড শিল্ডে ফের খেলবেন হেড। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া দল ছেড়ে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা ব্যাটার। শুধু হেডই নন, এর আগে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, নাথান লিঁয়, অ্যালেক্স ক্যারি ও মার্নাস লাবুশেনও অ্যাশেজের প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ড খেলবেন। তারা কেউই চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না।

অ্য়াশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ নভেম্বর থেকে। পারথে প্রথম টেস্ট। চলতি টি-টোয়েন্টি সিরিজের পরই গুরুত্বপূর্ণ অ্য়াশেজ। আর এই সিরিজের মাহাত্ম্য বিশ্বকাপের থেকেও অনেক বেশি দু দেশের কাছে। তার জন্যই দলের তারকা ক্রিকেটারদের অ্য়াশেজের প্রস্তুতি সারতে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে বাকি ২ টি-টোয়েন্টি ম্য়াচের জন্য।

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে কেমন হতে পারে ভারতীয় একাদশ? কুলদীপ যাদবকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। তাই এই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। আগের ম্য়াচে হর্ষিত রানাকে বসিয়ে অর্শদীপ সিংহকে খেলানো হয়েছিল। যার ফলও পেয়েছিল দল। অর্শদীপ বল হাতে ৩ উইকেট তুলে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলেন। চতুর্থ টি-টোয়েন্টিতে যদি হর্ষিত রানাকে খেলানো হয়, তাতেও অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ ব্যাটিংয়ে গভীরতার জন্য হর্ষিত রানাকে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্য়ানেজমেন্টএছাড়া আর একাদশে বদলের সম্ভাবনা নেই বললেই চলেসঞ্জু স্য়ামসনকে হয়ত চতুর্থ ম্যাচেও বসতে হবে

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে। তার আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতীয় দলের কাছে। ওয়ান ডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য মরিয়া থাকবে সূর্যকুমার যাদবের দলকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: পরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ-অধিনায়ক কারা? বড় ইঙ্গিত দিলেন জয় শাহ
পরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ-অধিনায়ক কারা? বড় ইঙ্গিত দিলেন জয় শাহ
IPL Stat: আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল এসেছিল তাঁর হাত থেকেই, এবার দলই পাননি এই পেসার
আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল এসেছিল তাঁর হাত থেকেই, এবার দলই পাননি এই পেসার
Kuldeep Yadav Marriage: বিদেশে পড়াশোনা, বড় সংস্থায় চাকরি, কুলদীপ যাদবের স্ত্রী বংশিকা প্রচারের আলো থেকে দূরেই
বিদেশে পড়াশোনা, বড় সংস্থায় চাকরি, কুলদীপ যাদবের স্ত্রী বংশিকা প্রচারের আলো থেকে দূরেই
Salman Ali Agha run out: 'সজাগ থাক...' বিতর্কিত রান আউটের পর নিজের দেশের পুলিশের দ্বারাই ট্রোলড আঘা, পেলেন শাস্তিও
'সজাগ থাক...' বিতর্কিত রান আউটের পর নিজের দেশের পুলিশের দ্বারাই ট্রোলড আঘা, পেলেন শাস্তিও

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget