এক্সপ্লোর

Rohi Sharma: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, নতুন মরশুমে রোহিতকে বড় দায়িত্ব দিলেন মুম্বই কোচ

IPL 2026 Mumbai Indians: শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলেছিলেন ওপেনে নেমে। এবারও কি সেই একই ভূমিকায় দেখা যাবে হিটম্যানকে? খুব সম্ভবত উত্তরটা হবে 'না'।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত মরশুমে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলেছিলেন ওপেনে নেমে। এবারও কি সেই একই ভূমিকায় দেখা যাবে হিটম্যানকে? খুব সম্ভবত উত্তরটা হবে 'না'। তেমনই আভাস দিলেন স্বয়ং মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে। 

মঙ্গলবার মুম্বই শিবিরের প্রস্তুতির পর সাংবাদিক বৈঠকে এসে জয়বর্ধনে জানিয়েছেন, ২০২৬ মরশুমের জন্য রোহিত শর্মাকে অনেক বেশি ফিট এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ফিরেছেন। ২০২৫ আইপিএলে রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। যার জন্যই গত বছর রোহিতকে মূলত 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করা হয়েছিল। মুম্বই কোচ চাইছেন এই মরশুমে ম্যাচে ২০ ওভারই ফিল্ডিংয়ের সময় রোহিতকে ব্যবহার করতে।​

হার্দিক পাণ্ড্যর অধিনায়কত্বে এই মরশুমেও খেলবেন আইপিএলে রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স এবার নিলাম থেকেও যাদের নিয়েছে, বেশিরভাগই অলরাউন্ডার। এমনকী মূল দলের তিলক, হার্দিক সবাই অলরাউন্ডার। জয়বর্ধনে মজা করে  বলছেন, "এই মুম্বই দলে রোহিত ও সূর্য ছাড়া বাকি সবাই অলরাউন্ডার। সেক্ষেত্রে ওদের দুজনকে তো তাহলে বাদ দিয়ে দিতে হয়। বোলিংয়ের বিকল্পের জন্য হয়ত রোহিতকে একাদশের বাইরেও রাখতে হতে পারে (মুখে হাসি)।

ডেকান চার্জার্সের জার্সিতে আইপিএল মরশুম শুরুর পর ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হিটম্যান। এরপর ২০১৩ সালে দলের ক্যাপ্টেনও হন। তিনি অধিনায়ক হওয়ার পরই মুম্বইয়ের ঘরে প্রথমবার আইপিএল ট্রফি আসে। এরপর ১১ বছর টানা অধিনায়ক থাকার পর ২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়। রোহিতই মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক আইপিএলে। 

২০২৪ সালে রোহিতের পরিবর্তে হার্দিককে অধিনায়ক হিসেবে বেছে নেয় মুম্বই শিবির। মুম্বইয়ের সমর্থকরাই যে বিষয়টা একেবারে সহজভাবে নেননি। যদিও সে বছরই অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতেন রোহিত। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়। এরপর এই নিয়ে তৃতীয় বছর হার্দিকের অধিনায়কত্বে আইপিএলে খেলতে নামবেন হিটম্যান। 

গত মরশুমে ব্যাট হাতে চারটি অর্ধশতরান করলেও শুরুর দিকে কিছুটা নড়বড়ে লাগছিল রোহিতকে। এবার শুরু থেকেই ব্যাট হাতে নিজের জাত চেনাতে চাইবেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামী বছর ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে প্রচুর রান করতে চাইবেন রোহিত। যার শুরুটা আইপিএলের মঞ্চ থেকেই করতে চান ৩৭ বছরের অভিজ্ঞ ওপেনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget