এক্সপ্লোর

Asia Cup: ভারতীয় দলের তারকা এই অলরাউন্ডারকে 'আন্ডাররেটেড' কেন বললেন রাহানে?

Asia Cup 2025: আসন্ন টুর্নামেন্টের আগে সূর্যকুমারের ডেপুটি হিসেবেই দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে গত এক বছরে খেলেছেন অক্ষর। কিন্তু এশিয়া কাপের জন্য শুভমন গিলকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

মুম্বই: এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে রয়েছেন অক্ষর পটেল (Axar Patel)। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ও অক্ষর এই দুজনকেই নেওয়া হয়েছে। আর একমাত্র স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলবেন টুর্নামেন্টে অক্ষর। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি তিন ফর্ম্য়াটেই নিজের প্রয়োজনীয়তা বারবার বুঝিয়েছেন অক্ষর। এবার গুজরাতের অলরাউন্ডারের হয়ে গলা ফাটালেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। 

আসন্ন টুর্নামেন্টের আগে সূর্যকুমারের ডেপুটি হিসেবেই দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে গত এক বছরে খেলেছেন অক্ষর। কিন্তু এশিয়া কাপের জন্য শুভমন গিলকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। রাহানে বলছেন, ''আমার মনে হয় অক্ষর বেশ আন্ডাররেটেড প্লেয়ার। গত ২-৩ বছরে ও অনেক উন্নতি করেছে নিজের খেলায়। দলের জন্য় যখনই প্রয়োজন পড়েছে। ব্যাট হােক, বোলিং হোক বা ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করেছে। বল হাতে উইকেট তুলেছেন। দলের ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে রান করেছে। ডেথ ওভারেও বল করেছে অনেক সময়।''

নিজের ইউটিব চ্যানেলে রাহানে জানিয়েছেন, ''একজন ক্যাপ্টেন হিসেবে আপনি সবসময় চাইবেন অক্ষরের মত প্লেয়ার যেন আপনার দলে থাকে। সেক্ষেত্রে আপনি সবসময় খুশি থাকবেন। এশিয়া কাপ এবার দুবাইয়ে হতে চলেছে। উইকেট কিন্তু সেখানকার স্পিনারদের জন্য বেশি উপযোগী থাকবে। এই পরিস্থিতিতে অক্ষরের বোলিং কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। সূর্য যদি ঠিকমত ব্য়বহার করতে পারে অক্ষরকে, তাহলে দলেরই লাভ।"

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে রাহানে অনেক দূরে। টেস্ট ফর্ম্য়াটেই শুধু খেলেন। কিন্তু আইপিএে কেকেআরের নেতৃত্বভারও সামলাচ্ছেন। গতমরশুমে অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি। তবে নতুন আইপিএল মরশুমে আদৌ রাহানেকে কেকেআর রাখবে কি না তাও সন্দেহ রয়েছে। যদিও গত মরশুমে নাইটদের জার্সিতে সর্বোচ্চ রান ছিল রাহানের ব্যাটেই। কিন্তু বয়স ৩৭ পেরিয়েছে তাঁর। এই পরিস্থিতিতে আর কতদিন তাঁকে সুযোগ দেওয়া হবে, তা নিয়েও সংশয় রয়েই গিয়েছে। পূজারা, বিরাট, রোহিত, অশ্বিন তাঁর সময়ের সবাই টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। বাকি রয়েছেন রাহানে। এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন তিনি। যদিও সম্ভাবনা খুবই কম। এমনকী এই লড়াইটা বেশ চ্যালেঞ্জিংও। সেক্ষেত্রে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা টেস্ট সিরিজই হয়ত রাহানের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ হয়ে যেতে পারে। অবসর ইস্যুতে যদিও কোনও কথা কখনও বলেননি অজিঙ্ক।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget