এক্সপ্লোর

IND vs ENG 5th Test: আকাশ দীপ, যশস্বীর দুরন্ত শতরানের পার্টনারশিপে তৃতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখাল ভারত

Akash Deep: ওভালে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকান আকাশ দীপ। তাঁর ব্যাটিংয়ে গোটা দল যে কতটা খুশি হয়, তা শুভমন গিলের সেলিব্রেশনেই বোঝা যায়।

লন্ডন: ওভালে টানটান দুই দিনের পর পঞ্চম টেস্ট ম্যাচের (IND vs ENG 5th Test) ভাগ্য় নির্ধারণে তৃতীয় দিনই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ঠিক যতটা খারাপ কেটেছিল, তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দলের জন্য ততটাই ভাল কাটল। সেশনে ২৬ ওভার খেলা হল। তাতে ভারতীয় দল কেবল নাইট ওয়াচম্যান আকাশ দীপের (Akash Deep) উইকেট হারিয়ে ৪.৩৮ রান প্রতি ওভার গড়ে ১১৪ রান তুলল।

প্রথম সেশন শেষে ক্রিজে আপাতত যশস্বী জয়সওয়াল (Yashasvi jaiswal) ৮৫ ও ভারতীয় অধিনায়ক শুভমন গিল ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের বর্তমান স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৮৯ রান। ইংল্যান্ডের থেকে দ্বিতীয় ইনিংসে আপাতত ১৬৬ রানে এগিয়ে রয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন দল।

 

৭৫ রানে দুই উইকেট থেকে এদিনের খেলা শুরু করে ভারতীয় দল। শুরুতেই আকাশ দীপ ও যশস্বী বেশ কয়েকটি আগ্রাসী শট খেলেন। ২৩তম ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ভারতীয় দল। দেখতে দেখতেই আকাশ ও যশস্বী অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। সময় যত গড়ায় ততই আত্মবিশ্বাসী হয়ে উঠেন আকাশ দীপ। যশস্বীও তাঁর জমাট রক্ষণে ভরসা দেখান। পাশাপাশি ভাগ্য়ও ভারতের সঙ্গ দেয়। গতকালের মতোই আজও ক্যাচ মিস করেন ইংল্যান্ড ফিল্ডাররা। ক্রলিই আকাশ দীপের ক্যাচ ফেলেন।

দেখতে দেখতে আকাশ দীপ টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করে ফেলেন। অ্যাটকিনসনের বিরুদ্ধে দুরন্ত এক শট মেরে অর্ধশতরানের গণ্ডি পার করেন আকাশ দীপ। এই শতকে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও শুভমন গিলের পর মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডে চার নম্বরে ব্যাটে নেমে ৫০-র গণ্ডি পার করলেন তিনি। ইমরান খান, শেন ওয়ার্নদের পর ১২তম ক্রিকেটার হিসাবে এক সিরিজ়ে ইংল্যান্ডে অর্ধশতরান ও ম্যাচে দশ উইকেট নিয়ে ফেললেন।

তবে দুর্ভাগ্যবশত লাঞ্চের কয়েক মিনিট বাকি থাকতেই জেমি ওভারটনের বাউন্সারে ৬৬ রানে আউট হন তিনি। শুভমন গিল ব্যাটে নেমে শুরুতেই বেশ কয়েকটি সুন্দর বাউন্ডারি মারেন। ভারতীয় সমর্থকরা চাইবেন দ্বিতীয় সেশনেও যেন গিল এবং যশস্বী দীর্ঘক্ষণ ব্যাট করে ভারতীয় দলকে বড় রান তুলতে সাহায্য করেন।      

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget