এক্সপ্লোর

Andre Russell: টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত মাস আগে হঠাৎই সকলকে চমকে অবসর ঘোষণা করলেন আন্দ্রে রাসেল

West Indies Cricket Team: জাতীয় দলের হয়ে ৩৭ বছর বয়সি অলরাউন্ডার রাসেল একটি টেস্ট, ৮৪টি বিশ ওভারের ম্যাচ ও ৫৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

সেন্ট জন: দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক কেরিয়ার। জিতেছেন একাধিক বিশ্বকাপ। তিন ফর্ম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ়ের (West Indies Cricket Team) হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে এবার আর নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েই তিনি জাতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নামবেন।

২১ জুলাই (ভারতীয় সময় অনুযায়ী) থেকে অজ়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ়। সেই সিরিজ়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় বোর্ড দলও ঘোষণা করে দিয়েছেন। সেখানে রয়েছে আন্দ্রে রাসেলের নাম। এই সিরিজ়ের প্রথম দুই ম্যাচ রাসেলের ঘরের মাঠ সাবাইনা পার্ক, জামাইকাতে হবে। সেই দুই ম্যাচ খেলেই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন রাসেল। 

 

 

জাতীয় দলের হয়ে ৩৭ বছর বয়সি অলরাউন্ডার রাসেল একটি টেস্ট, ৮৪টি বিশ ওভারের ম্যাচ ও ৫৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক মঞ্চে দুই হাজারের অধিক রান, শতাধিক উইকেট রয়েছে তাঁর দখলে। অতীতে একাধিক ফর্ম্যাটে খেললেও ২০১৯ সালের পর থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরই ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশের বিশ্বকাপের আসর। তার  সাত মাস আগেই এই অবসর সকলকে খানিকটা চমকেই দিয়েছে।

কয়েকদিনের ব্যবধানেই এটা ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় হাইপ্রোফাইল অবসর। এর আগেই নিকোলাস পুরান সব ফর্ম্য়াট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এবার দলের বিশ্বকাপজয়ী তারকা রাসেলও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ তো হয়েইছে, ঘরের মাঠে মাত্র ২৭ রানে অল আউট হয়ে লজ্জায় ডুবেওছে। এবার ক্যারিবিয়ান ক্রিকেটের হাল ফেরাতে কিংবদন্তি ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ক্লাইভ লয়েডদের ডাক পড়ল। জরুরি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ডেসমন্ড হেইনস, শিবনারায়ণ চন্দ্রপল, ইয়ান ব্র‌্যাডশকেও।

তৃতীয় টেস্টের পর ক্যারিবিয়ান ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো এক বিবৃতিতে জানিয়েছেন, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই ফল ভীষণ কষ্ট হচ্ছে। বিশ্ববাসী আমাদের দেশের ক্রিকেট নিয়ে গর্ব অনুভব করত। কিন্তু এই বেহাল দশা আমাদের সবার ঘুম কেড়ে নিয়েছে। ক্রিকেটাররাও সবাই বিপর্যস্ত। প্রত্যেকের দায় রয়েছে এই খারাপ পারফরম্যান্সের জন্য।'

দলের প্লেয়ারদের মনোবল ফেরাতে ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বার্থে ক্যারিবিয়ান ক্রিকেটের তিন প্রজন্মের সেরা প্লেয়ারদের ডাকা হয়েছে। সেই বৈঠক প্রসঙ্গে কিশোর বলেন, 'সাবাইনা পার্কে হারের পরই আমরা এক বৈঠক ডেকেছি। আমাদের সেরা তিন ব‌্যাটসম‌্যান ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও থাকবেন হেইনস, চন্দ্রপল ও ব্র‌্যাডশ। নতুন প্রজন্ম তৈরি করতে আমরা এই ক্রিকেটারদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই। তাঁদের পরামর্শ মেনেই ভবিষ‌্যতের পরিকল্পনা তৈরি করা হবে।'

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget