এক্সপ্লোর

Arjun Tendulkar: রঞ্জি মরশুম শুরুর আগে অনবদ্য ফর্মে অর্জুন তেন্ডুলকর, বল হাতে নয় উইকেট নিলেন সচিন-পুত্র

Arjun Tendulkar bowling: ডক্টর কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে আয়োজক কর্ণাটকের বিরুদ্ধে গোয়ার হয়ে মাঠে নেমেছিলেন অর্জুন। দুই ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ফাস্ট বোলার ৮৭ রানের বিনিময়ে মোট ৯ উইকেট নেন।

নয়াদিল্লি: চলছে দলীপ ট্রফি। দিনকয়েক পরেই শুরু হয়ে যাবে রঞ্জি ট্রফিও। ঘরায়ো ক্রিকেটের লাল বলের মরশুম শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। এমনই এক ম্যাচে বল হাতে আগুন ঝরালেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।

মুম্বই ছেড়ে সুযোগের খোঁজে বেশ আগেই গোয়ায় পাড়ি দিয়েছেন অর্জুন। সেই গোয়ার হয়েই প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে অনবদ্য বোলিংয়ে নজর কাড়লেন সচিন-পুত্র। ডক্টর কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে আয়োজক কর্ণাটকের বিরুদ্ধে গোয়ার হয়ে মাঠে নেমেছিলেন অর্জুন। দুই ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ফাস্ট বোলার ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৮৭ রানের বিনিময়ে মোট নয়টি উইকেট নেন।

প্রথম ইনিংসে অর্জুন ১৩ ওভারে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় কর্ণাটক ইনিংস। অবশ্য কর্ণাটকের দলে প্রধানত অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটাররাই ছিলেন। সিনিয়র দলের ক্রিকেটারদের মধ্যে কেবল নিকিন জোসে কিপার শরৎ শ্রীনিবাসই ছিলেন দলের একাদশে। প্রথম ইনিংসে যেখানে কর্ণাটক মুখ থুবড়ে পড়ে, সেখানেই অনেকটা এগিয়ে যায় গোয়া। বোর্ডে তোলে মোট ৪১৩ রান। অভিনব তেজরানা ১০৯ রান ও মন্থম খুতকার ৬৯ রান করেন।

দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের জন্য ছবিটা খুব একটা উজ্জ্বল ছিল না। তাঁদের সংগ্রহ ১২১। অর্জুন দ্বিতীয় ১৩.৩ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। তাঁর এহেন পারফরম্যান্স যে গোয়া দলের জন্য় মরশুম শুরুর আগে সুখবর, তা বলাই বাহুল্য। অর্জুন আগামী সপ্তাহেই ২৫-এ পড়বেন। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৯টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন মোট ৬৮টি উইকেট। ১৩ টি প্রথম শ্রেণির ম্যাচে সচিন পুত্রের দখলে রয়েছে ২১টি উইকেট।

দিনকয়েক আগেই ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিংহের বাবা, যোগরাজের কাছে অনুশীলন করতে দেখা গিয়েছিল অর্জুনকে। যোগরাজের সঙ্গে তাঁর অনুশীলনের না না ছবি বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় যে যোগরাজ সিংহের সামনে নেটে অনুশীলন সারছেন অর্জুন। এরই ফাঁকে আবার জল খেতে খেতে কখনও কখনও যোগরাজের সঙ্গে কথাও বলছেন সচিনের ছেলে। যোগাসনের সময়ই যোগরাজের কড়া নজরে রয়েছেন অর্জুন। সেই কড়া অনুশীলন কি লাভজনক হয়েছে? শুরুটা দেখ কিন্তু তেমনই মনে হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলীপ ট্রফির ম্যাচে কেএল রাহুল মাঠে নামতেই উঠল 'আরসিবি অধিনায়ক' রব 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget