এক্সপ্লোর

Prashant Vaidya: ভারতীয় প্রাক্তনীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ

Prashant Vaidya Arrest: প্রশান্ত বৈদ্যর দেওয়া এক চেক বাউন্স হওয়া ঘিরেই যত কাণ্ড।

নয়াদিল্লি: ভারতীয় হয়ে একদা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সেই ক্রিকেটারের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। কে সেই ক্রিকেটার? তিনি প্রশান্ত বৈদ্য (Prashant Vaidya)।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ভারতের হয়ে চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন প্রশান্ত। সেই প্রশান্তের দেওয়া এক চেক বাউন্স হওয়া ঘিরেই যত কাণ্ড। তিনি স্থানীয় এক দোকানদারের থেকে স্টিল কিনে, তাঁকে বিনিময়ে একটি চেক দেন। তবে সেই চেক বাউন্স করে যাওয়ায় উক্ত দোকানদার প্রশান্তকে টাকা মেটানোর জন্য বলেন। তবে প্রশান্ত টাকা মেটানোর আবেদন খারিজ করে দেওয়ায় বাধ্য হয়েই সেই ব্যাপারি আদালতের দ্বারস্থ হন। সেখানে আদালতের একাধিকবার মামলার শুনানির সময়ে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় বলে জানান বাজাজ নগর পুলিশ স্টেশনের এক ইন্সপেক্টর।

বর্তমানে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান প্রশান্ত। তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত। এমআই জুনিয়রের জন্য প্রতিভা অন্বেষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকেটে প্রশান্ত কিন্তু বিদর্ভের পাশাপাশি বাংলার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচ খেলে ১৭১টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে প্রশান্তের দখলে। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। চার আন্তর্জাতিক ম্যাচে তাঁর দখলে মাত্র চার উইকেটই রয়েছে। এবার তিনি এই মামলায় বেশ বিপাকেই পড়লেন। তবে শেষমেশ সিউরিটি বন্ডে তাঁকে আদালতের তরফে ছাড়পত্র দেওয়া হয়।   

ফের প্রেসিডেন্ট জয় শাহ

তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব। ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সকলেই জানেন যে, বকলমে তিনিই ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নির্ধারণ করেন। সে যতই খাতায় কলমে রজার বিনি প্রেসিডেন্ট হোন না কেন। সেই জয় শাহ (Jay Shah) এশীয় ক্রিকেট কাউন্সিলের  প্রেসিডেন্ট হিসাবে আর একটি মেয়াদকাল পেলেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য এসিসি প্রেসিডেন্ট হলেন জয়।

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন বলেই খবর। ফলে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। যাঁর আর একটি পরিচয়, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। জয় শাহর আগে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: গড়াপেটা বিতর্ক সরিয়ে ফের মাঠে নামছেন শোয়েব, তামিমের সঙ্গে আলোচনাতেই সমাধান? 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget